শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু ব্রাজিলে

অনলাইন ডেস্ক   |   বুধবার, ১৪ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   ১৯১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ফাইল ছবি

প্রাণঘাতী করোনা ভাইরাসে গত চব্বিশ ঘণ্টায় ব্রাজিলে মারা গেছেন ৩ হাজার ৬৮৭ জন। বিশ্বের দেশগুলোর মধ্যে একদিনের হিসেবে এটি সর্বোচ্চ সংখ্যক মৃত্যু।

এই তালিকায় ব্রাজিলের পরই আছে ভারত। চব্বিশ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ১ হাজার ২৬ জন।করোনায় আক্রান্ত ও মৃত্যু বিষয়ে হালনাগাদ তথ্য প্রদানকারী ওয়েবসাইট করোনা ওয়ার্ল্ডোমিটার এই তথ্য জানিয়েছে।

তবে করোনা সংক্রমণের দিক থেকে ব্রাজিলের চেয়ে এগিয়ে আছে ভারত। চলতি সপ্তাহজুড়েই ভারতে প্রতিদিন লক্ষাধিক মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। গত ২৪ ঘন্টার হিসেবেও তার ব্যাতিক্রম দেখা যায়নি।

এই সময়সীমার মধ্যে দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৫ হাজার ২৪৮ জন। ব্রাজিলে করোনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ৮০ হাজার ১৫৭।

এদিকে বিশ্বজুড়ে করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত এ রোগে সংক্রমণ ও মৃত্যুর তালিকায় শীর্ষে থাকা দেশের নাম যুক্তরাষ্ট্র। তবে গত ২৪ ঘণ্টায় দেশটিতে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা ব্রাজিল- ভারতের তুলনায় বেশ কম। যুক্তরাষ্ট্রে এই সময়সীমার মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৭ হাজার ৭২০ জন, মারা গেছেন ৮১৯ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম শনাক্ত হয় প্রাণঘাতী সার্স-কোভ-২ ভাইরাস, যা বিশ্বে সাধারণভাবে পরিচিতি পায় করোনাভাইরাস নামে। শনাক্ত হওয়ার তিন মাসের মধ্যে বিশ্বজুড়ে মহামারি আকারে ছড়িয়ে পড়ে এই ভাইরাসটি।

যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ যদিও অভিযোগ করে আসছে, চীনের গবেষণাগারে এই ভাইরাসটি কৃত্রিমভাবে প্রস্তুত করা হয়েছে, তবে চীন বরাবরই এই অভিযোগ অস্বীকার করে বলছে, প্রাকৃতিকভাবেই আবির্ভাব ঘটেছে সার্স-কোভ-২ ভাইরাসটির।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, মহামারি শুরুর পর থেকে বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ কোটি ৮০ লাখ ৫ হাজার ৪৩২ জন, মারা গেছেন মোট ২৯ লাখ ৭১ হাজার ২১২ জন।

বর্তমানে বিশ্বে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ কোটি ৪০ লাখ ৮ হাজার ২৯। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ১১ কোটি ১০ লাখ ২৬ হাজার ১৯১ জন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office