শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

লন্ডনের হাসপাতালে ঢুকেছে বন্যার পানি

অনলাইন ডেস্ক:   |   সোমবার, ২৬ জুলাই ২০২১   |   প্রিন্ট   |   ৩৮৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

বন্যাকবলিত লন্ডন। ছবি: এএফপি

ভারী বৃষ্টিতে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে দেখা দিয়েছে বন্যা। সেখানকার দুটি হাসপাতালে বন্যার পানি ঢুকেছে। পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালগুলোতে রোগীদের ভর্তি করা হচ্ছে না। ফিরিয়ে দেওয়া হচ্ছে অ্যাম্বুলেন্সও। খবর বিবিসির।

গতকাল রোববার সৃষ্টি হওয়া এই বন্যায় ডুবে গেছে শহরের অনেক বাড়িঘর, সড়ক ও স্টেশন। রাস্তায় আটকা পড়েছে যানবাহন। দুর্যোগের মধ্যে বাসিন্দাদের বিনা প্রয়োজনে বাইরে ঘোরাফেরা না করতে সতর্ক করেছে শহর কর্তৃপক্ষ। লন্ডন ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে জানানো হয়েছে, মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই তারা সহায়তার জন্য প্রায় ৩০০ ফোনকল পেয়েছে।

বন্যায় ডুবে যাওয়া হাসপাতাল দুটির মধ্যে রয়েছে ইস্ট লন্ডনস হুইপস ক্রস ও নিউহ্যাম হাসপাতাল। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক পোস্টে নিউহ্যাম হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, ‘আপনাদের যদি প্রয়োজন হয়, তাহলে আমরা পাশে আছি। তবে আমরা যতক্ষণ পরিস্থিতি সামলাচ্ছি, সম্ভব হলে আপনারা আশপাশের হাসপাতালগুলোতে যাবেন।’ একই ধরনের সমস্যার কথা জানিয়েছে ইস্ট লন্ডনস হুইপস ক্রস হাসপাতাল কর্তৃপক্ষও।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ভারী বৃষ্টিপাতের ফলে লন্ডনের ব্ল্যাকওয়েল টানেল, এ ১২, নর্থ সার্কুলারের কিছু অংশসহ বেশ কয়েকটি এলাকার সড়কে যাতায়াত বন্ধ হয়ে গেছে। পূর্ব লন্ডনের উডফোর্ড এলাকার একটি রাস্তার বাসিন্দাদের বালতি দিয়ে বাসা থেকে পানি বের করতে দেখা গেছে।

বৃষ্টির পানিতে আশপাশের লোকজনের বাড়ি ডুবে গেছে বলে জানান লন্ডনের বাসিন্দা মারিয়া পিভা নামের এক নারী। ৪৬ বছর বয়সী মারিয়া বলেন, ‘আমার ছেলে এলাকার দোকানে খাবার কিনতে গিয়েছিল। সে ফিরে আসার আগেই পুরো রাস্তা ও ফুটপাত পানিতে ডুবে যায়। পানি আমাদের দরজার কাছেও চলে এসেছিল।’

পরিস্থিতি উল্লেখ করতে গিয়ে এডি ইলিয়ট নামের এক তরুণ জানান, ‘আমার লন্ডনে জন্ম হয়েছে এবং এখানেই বড় হয়েছি। আমি জীবনেও এমন কিছু দেখিনি।’ ইলিয়টের ভাষ্য, এটিই লন্ডন শহরে তাঁর দেখা সবচেয়ে ভয়াবহ বন্যা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office