শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

কর্মচারীকে চেয়ারম্যানের গালি, বিনিময়ে দিতে হলো প্রাণ!

অনলাইন ডেস্ক   |   বুধবার, ০৩ মার্চ ২০২১   |   প্রিন্ট   |   ২১৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি : সংগৃহীত।

চট্টগ্রামের সাতকানিয়ায়আওয়ামী লীগ নেতা ও কেঁওচিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হক মিঞা হত্যার রহস্য উন্মোচন করেছে পুলিশ। মূলত বেতন বৃদ্ধির বিষয়ে কথা বলার সময় গালি দেওয়ায় ক্ষিপ্ত হয়ে বাড়ির কর্মচারী জমির উদ্দিন তাকে হত্যা করেন।

এ ঘটনায় বাঁশখালী পৌরসভার জলদি খলিশ্বা পাড়ার হাবিবুর রহমানের ছেলে ও নিহতের বাড়ির কর্মচারী জমির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামি ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ম্যাজিস্ট্রেটের নিকট স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।

আজ বুধবার সাতকানিয়া থানার অফিসার ইনচার্জের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব কথা জানিয়েছেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু।

আসামি জমির উদ্দিনের বরাত দিয়ে তিনি জানান, ঘটনার দিন রাতে কর্মচারী জমির সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল হক মিঞাকে তার বেতন বৃদ্ধি করতে বলেন। তখন আবদুল হক মিঞা তাকে গালি দিয়ে কথা বলেন। এতে ক্ষিপ্ত হয়ে কর্মচারী জমির তার কক্ষে গিয়ে ঘুমিয়ে পড়েন। ভোর রাতে জমির উদ্দিনের ঘুম ভাঙলে আবদুল হক মিঞার দেওয়া গালির কথা মনে পরে। এরপর জমির চেয়ারম্যান আবদুল হক মিঞার শয়ন কক্ষে গিয়ে ঘুমন্ত অবস্থায় কোরাবারি দিয়ে মাথায় আঘাত করেন। এ সময় আবদুল হকের ঘুম ভেঙে গেলে তাকে বালিশচাপা দিয়ে মৃত্যু নিশ্চিত করেন।

সাতকানিয়া থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামি জমির উদ্দিনকে গতকাল আদালতে হাজির করা হয়। এ সময় জমির উদ্দিন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে ম্যাজিস্ট্রেটের নিকট স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office