| মঙ্গলবার, ০৫ এপ্রিল ২০২২ | প্রিন্ট | ১০৯ বার পঠিত | পড়ুন মিনিটে
কাজিম উদ্দিনের অর্জন’সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২১’ ও ‘আরটিভি বীমা অ্যাওয়ার্ড-২০২১’
সৈয়দা রিমি কবিতা: বীমা শিল্পে অনবদ্য সফলতার স্বীকৃতি স্বরূপ ‘সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২১’ ও ‘আরটিভি বীমা অ্যাওয়ার্ড-২০২১’ লাভ করায় ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিনকে গ্লোবাল ইসলামী ব্যাংক ফেনীর পাঁচগাছিয়া শাখা ও কুমিল্লা নাঙলকোট উপজেলার বাংগড্ডা প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে সম্মাননা জানানো হয়। আজ ন্যাশনাল লাইফের প্রধান কার্যালয় এনএলআই টাওয়ারে গ্লোবাল ইসলামী ব্যাংক ফেনীর পাঁচগাছিয়া শাখার ম্যানেজার মঈন উদ্দিন পারভেজ ও কুমিল্লা নাঙলকোট উপজেলার বাংগড্ডা প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি রাকিব মজুমদার জনাব মোঃ কাজিম উদ্দিনের হাতে সম্মাননা হিসেবে ক্রেস্ট তুলে দেন। উল্লেখ্য জনাব মোঃ কাজিম উদ্দিন কুমিল্লা নাঙলকোট উপজেলার অধিবাসী।