শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

কানাডাস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরন্টো’র নির্বাচনে চমক দেখাতে চায় এবাদ-মঈনুল-বাবলু পরিষদ

বিশেষ প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ১৫৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

কানাডার টরেন্টোতে বসবাসরত সিলেটি কমিউনিটির অন্যতম বৃহৎ সংগঠন জালালাবাদ এ্যাসোয়িশেন অব টরেন্টোর নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

তিন বছর ব্যাপী নির্বাহী কমিটির নির্বাচন আগামী ১৭ মে অনুষ্ঠিত হবে।

সেই নির্বাচনের লক্ষে ইতোমধ্যে পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করে তফসিল ঘোষণা করা হলে প্রতিদ্বন্ধি সকল প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। তন্মধ্যে অন্যতম হলো এবাদ-মঈনুল-বাবলু পরিষদ। এই পরিষদে মোট ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করবেন। তাদের মধ্যে সভাপতি পদে এবাদ চৌধুরী, নির্বাহী সহ-সভাপতি মঈনুল ইসলাম, সহ-সভাপতি আবুল কালাম, তাহমিনা আক্তার চৌধুরী, আমজাদ আলী ও রুমি আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক পদে বাবুল এইচ খান, যুগ্ম সম্পাদক রেজাউল আবেদীন, দুলাল ভৌমিক, কোষাধ্যক্ষ মো. খাইরুল আলম, সহ কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম রনি, সাংগঠনিক সম্পাদক আলী বর্দি খান সুহেল, সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ খায়রুল এহসান, দপ্তর সম্পাদক রুপ্তার আলী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. মিজানুর রহমান মিজান, ধর্ম বিষয়ক সম্পাদক মাহমুদ নুরুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মো. মতিউর আলম রুমেল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিটন চন্দ্র দেব, সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক খন্দকার গোলাম কিবরিয়া, ক্রীড়া সম্পাদক কাওসারুল গনি, সহ ক্রীড়া সম্পাদক তানিম ইকবাল চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আল আমিন, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক লুৎফুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা মকসুদা বেগম রিনু, যুব শিক্ষা বিষয়ক সম্পাদক মো. শরিফুর রহমান, সদস্য পদে মো. তরিক আলী চৌধুরী, মো. আশরাফুল হেলাল, মোহাম্মদ চুনু মিয়া ও মো. রইফুর আর চৌধুরী। নির্বাচনে সহ ক্রীড়া সম্পাদক পদে প্রতিদ্বন্ধিতাকারী তানিম ইকবাল চৌধুরী দেশে থাকাকালীন সময়ে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত ছিলেন। বিশেষ করে তিনি কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সাবেক প্রচার সম্পাদক, কালের কণ্ঠ শুভসংঘ কুলাউড়া উপজেলা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, অনলাইন পোর্টাল কেবিসি নিউজের স্টাফ রিপোর্টারের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ক্যান্সার অনুদান ফাউন্ডেশন কুলাউড়ার উপদেষ্ঠার দায়িত্ব পালন করছেন। তিনিসহ তাঁর পরিষদের সকল প্রার্থীরা কানাডার টরেন্টোতে বসবাসরত সকল বাঙ্গালী কমিউনিটির নেতৃবৃন্দ ও এসোসিয়েশনের সকল ভোটারদের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। এই নির্বাচনকে ঘিরে কানাডায় বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে চলছে নানা আলোচনা। সময় যত ঘনিয়ে আসছে ততই ভোটের উত্তেজনা বাড়ছে। টরেন্টোতে বাঙ্গালী কমিউনিটির উন্নয়ন ও বৃহত্তর জালালাবাদ এসোসিয়েশনের সার্বিক উন্নয়নে এবাদ-মঈনুল-বাবলু পরিষদের সকল প্রার্থীরা এসোসিয়েশনের সকল ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করছেন। প্রধান নির্বাচন কমিশনার হলেন আজফর আহমদ সৈয়দ। নির্বাচন কমিশনার হলেন, লায়েক চৌধুরী, জামশেদ মিশকাত চৌধুরী, এমাদ হোসেইন, শ্রী শঙ্কু পুরকায়স্থ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office