শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

কাল থেকে বাজারে আসছে নতুন ৫০০ টাকার নোট

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ১০৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

নতুন ডিজাইনের ৫০০ টাকার নোট বাজারে ছাড়া হচ্ছে আগামী বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) থেকে। ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন সিরিজের অংশ হিসেবে নোটটি প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু হবে। পরে দেশের অন্যান্য শাখা থেকেও সরবরাহ করা হবে। মঙ্গলবার (২ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে একই সিরিজের ১০০০, ১০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট চালু করেছে। এবার গভর্নর ড. আহসান এইচ মনসুরের সই করা ৫০০ টাকার নোট যুক্ত হচ্ছে প্রচলনে।

নতুন নোটের ডিজাইন

৫০০ টাকার নোটটির আকার ১৫২ মিমি × ৬৫ মিমি। রঙে সবুজের আধিক্য রয়েছে। নতুন এই নোটের সামনে কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি ও ব্যাকগ্রাউন্ডে জাতীয় ফুল শাপলা, পেছনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবনের ছবি থাকছে। জলছাপে থাকবে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, ‘500’ এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম।

নিরাপত্তা বৈশিষ্ট্য

নোটটিতে ১০টি নতুন নিরাপত্তা সুবিধা যোগ করা হয়েছে— ডানদিকে মুদ্রিত ‘500’ নাড়াচাড়া করলে সবুজ থেকে নীল রঙে বদলে যায়। লাল-স্বর্ণালি পেঁচানো নিরাপত্তা সুতা, আলোয় ধরলে ‘৫০০ টাকা’ দেখা যায়।

দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য পাঁচটি উঁচু বৃত্ত

ইন্টাগ্লিও কালি ব্যবহারের কারণে কিছু অংশ স্পর্শে উঁচু অনুভূত হয়। ইউভি আলোয় শাপলা ও কাগজের রঙিন ফাইবার জ্বলে ওঠে। see-through ‘৫০০’ আলোয় ধরলে পূর্ণ দেখা যায়।

পুরোনো নোটও চলবে

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন নোট প্রচলনের পরও বর্তমানে ব্যবহৃত সব কাগুজে নোট ও ধাতব মুদ্রা আগের মতোই চালু থাকবে।

মুদ্রা সংগ্রাহকদের জন্য ৫০০ টাকার স্পেসিমেন নোটও ছাপা হয়েছে, যা মিরপুরের টাকা জাদুঘর থেকে সংগ্রহ করা যাবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office