শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

কুলাউড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ইজারাদারকে এক লাখ টাকা জরিমানা

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :   |   বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ১৫০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

মৌলভীবাজারের কুলাউড়ায় ইজারা চুক্তি লঙ্ঘন করে কটারকোনা মনু ব্রিজের পাশে অবৈধভাবে মেশিন বসিয়ে বালু উত্তোলনের অপরাধে বালু মহালের ইজারাদারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের সালন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইসলাম। অভিযানে কুলাউড়া থানা পুলিশের একটি দল সহায়তা করেন।
সূত্র জানায়, মনু নদীতে কটারকোনা ব্রিজের পাশে বালুমহাল ইজারার নির্ধারিত স্থানের বাইরে এবং কটারকোনা ব্রিজের এক কিলোমিটারের ভেতর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ ছিল বালুমহালের বর্তমান ইজারাদার নাজমুন নাহার লিপি ও তার সহযোগী দীপক দে’র বিরুদ্ধে। এরআগে ইজারাদার বালু মহালের দখলপ্রাপ্ত হওয়ার পর স্থানীয় হাজীপুর ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা মোহাম্মদ মতিউর রহমান ও পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী আল-আমিন সরকার বালু উত্তোলনের জন্য সীমানা নির্ধারণ করে দেন। কিন্তু ইজারাদার নাজমুন নাহার লিপি গং সেই সীমানা অতিক্রম করে ভেতর থেকে অবাধে বালু উত্তোলন করে আসছিলেন। মঙ্গলবার বালু উত্তোলনরত অবস্থায় সহকারী কমিশনার (ভূমি) মো. আনিছুল ইসলাম মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় ১ টি মামলায় ইজারাদার নাজমুন নাহার লিপিকে এক লাখ টাকা জরিমানা করেন এবং বালু উত্তোলনের সরঞ্জামাদিসমূহ নির্ধারিত স্থানে সরিয়ে ফেলার নির্দেশ দেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. আনিছুল ইসলাম বলেন, নিয়ম না মেনে অবৈধভাবে বালু উত্তোলন করায় বালু মহালের ইজারাদারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এমন কাজ না করার শর্তে ইজারাদারের লোক সৈকতকে মুছলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এলাকার পরিবেশ ও সড়ক-সেতুর নিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কুলাউড়ার কটারকোনা মনু ব্রিজ ও পৃথিমপাশা ইউনিয়নের রাজাপুর ব্রিজ এলাকায় দীর্ঘদিন থেকে নদী শাসন আইন না মেনে অবাধে বালু উত্তোলন করে আসছিল বালু মহালের ইজারাদার নাজমুন নাহার লিপি গং। যার কারণে হুমকির মুখে রয়েছে মনু কটারকোনা ও রাজাপুর ব্রিজটি। স্থানীয় লোকদের অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন এ মোবাইল কোর্ট পরিচালনা করে ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ায় স্থানীয় লোকজন উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন। #

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office