শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

কুলাউড়ার হিংগাজিয়ায় মাদক বিরোধী সমাবেশ

নিজস্ব প্রতিবদক:   |   রবিবার, ০৫ জুন ২০২২   |   প্রিন্ট   |   ২৮০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

কুলাউড়ার হিংগাজিয়ায় মাদক বিরোধী সমাবেশ

নিজস্ব প্রতিবদক: যুব সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে অবহিত করতে ইসলামি সমাজ কল্যাণ পরিষদ হিংগাজিয়া-এর উদ্যোগে মাদক বিরোধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৩ জুন ২০২২ইং শুক্রর সন্ধ্যা ৭ঃ০০ টায় ব্রাহ্মণবাজার ইউনিয়নস্থ হিংগাজিয়া বাজারে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএম ফরহাদ চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা, কুলাউড়া।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মমদুদ হোসেন। পরিষদের সভাপতি মাওলানা মুফতি বশির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন ইসলামি সমাজ কল্যাণ পরিষদ হিংগাজিয়া-এর সাধারণ সম্পাদক শেখ আবু নায়েম মিছবাহ। বক্তব্য রাখেন হিংগাজিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মুন্তাকিম, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ের উপপরিদর্শক ফয়েজ আহাম্মদ, মাওঃ আবদুল জলিল আরবি প্রভাষক, রবিরবাজার দারুচ্ছুন্নাহ ফাজিল মাদ্রাসা, সাবেক বিআরডিবি চেয়ারম্যান ডাঃ মুহিবুর রহমান, ইসকপ এর নির্বাহী সদস্য শেখ আবুল কালাম, ইউপি সদস্য শেখ দিলওয়ারুস শাহাদাৎ রিয়াজ, ব্যবসায়ী কল্যাণ সমিতি হিংগাজিয়া বাজার-এর সভাপতি আবদুল ওয়াদুদ ফরহাদ, এবাদুর রহমান শামীম, সহ সম্পাদক, ইসকপ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, সারা বিশ্বের উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ অগ্রগামী দেশ হিসেবে এগিয়ে যাচ্ছে। এ অগ্রযাত্রায় যুব সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের মেধাকে পুরোপুরি কাজে লাগাতে মাদকমুক্ত যুব সমাজ চাই। মাদকমুক্ত থাকার পাশাপাশি অন্যদের মাদকমুক্ত থাকতে উদ্বুদ্ধ করতে হবে। মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এক্ষেত্রে পরিবারের অভিভাবক, শিক্ষক ও মসজিদের ইমামগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। সমাবেশে ছদ্মবেশী মাদক কারবারিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জোর দাবি জানানো হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office