শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

কুলাউড়া পৌরসভার নির্বাচিত মেয়র ও প্রেসক্লাব কুলাউড়ার সাবেক সভাপতিকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টারঃ   |   বুধবার, ০২ জুন ২০২১   |   প্রিন্ট   |   ১৯১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

কুলাউড়া পৌরসভার নব-নির্বাচিত মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ ও প্রেসক্লাব কুলাউড়া’র সাবেক সভাপতি, যুক্তরাষ্ট্র প্রবাসী কয়ছর রশীদকে সংবর্ধনা দেয়া হয়েছে। এসময় প্রেসক্লাব কুলাউড়ার পক্ষ থেকে তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ উপলক্ষে ২৯ মে শনিবার সন্ধ্যায় কুলাউড়া পৌরসভা মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রেসক্লাব সভাপতি, যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলোকিত বাংলাদেশ প্রতিনিধি চৌধুরী আবু সাঈদ ফুয়াদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, সংবর্ধিত অতিথি প্রেসক্লাব কুলাউড়া’র সাবেক সভাপতি কয়ছর রশীদ।

02

বিশেষ অতিথির বক্তব্য দেন প্রেসক্লাব কুলাউড়া’র প্রতিষ্ঠাতা সভাপতি স্বপন কুমার দেব রতন। এছাড়াও প্রেসক্লাব কুলাউড়া’র পক্ষ থেকে বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি, নয়া দিগন্ত প্রতিনিধি ময়নুল হক পবন, নির্বাহী সদস্য প্রতিদিনের সংবাদ প্রতিনিধি বিশ্বজিৎ দাস, নির্বাহী সদস্য দিনকাল প্রতিনিধি মোক্তাদির হোসেন, যুগ্ম সম্পাদক ভোরের ডাক প্রতিনিধি নাজমুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাব কুলাউড়া’র সাংগঠনিক সম্পাদক, মানবজমিন প্রতিনিধি আলাউদ্দিন কবির।

সংবর্ধিত অতিথি সিপার উদ্দিন আহমদ বলেন, আমিও গণমাধ্যমের একজন। আমরা সবাই মিলেমিশে কুলাউড়া পৌরসভার উন্নয়ন এবং অগ্রযাত্রায় কাজ করবো। তিনি প্রেসক্লাব কুলাউড়ার তহবিলে সহায়তার আশ্বাস দেন।

সংবর্ধিত অতিথি কয়ছর রশীদ বলেন, আপনারা কুলাউড়াকে প্রতিনিধিত্ব করছেন। সাংবাদিকদের কাছ থেকে এমন সম্মাননা পাওয়া, বিশেষ একটা কিছু বলে মনে করি। সাংবাদিকদের যে কোন ভালো উদ্যোগ বা কর্মকান্ডে তিনি সহযোগিতার আশ্বাস দেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office