শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

কেন্দ্র দখল করে সিল মারার জন্যই ইভিএমে আপত্তি বিএনপির

রাজনীতি ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৭ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   ১০৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ফাইল ছবি

ভোটকেন্দ্র দখল করে সিল মারার অপসংস্কৃতি টিকিয়ে রাখার জন্যই বিএনপি ইভিএমে আপত্তি জানিয়েছে বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ভারত, যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, অস্ট্রেলিয়া, মালয়েশিয়ার মতো উন্নত দেশে ইভিএমে ভোট হচ্ছে। প্রস্তাবটি আমরা দিয়েছি বলেই বিএনপি ইভিএম পছন্দ করছে না।

বুধবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের ইসলামী ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. ইঞ্জিনিয়ার রশিদ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তাজুল ইসলামসহ প্রতিষ্ঠানের পরিচালকরা বক্তব্য দেন।

হাছান মাহমুদ বলেন, কেউ জোর করে ক্ষমতায় যেতে পারে না; থাকতে পারে না। জনগণের রাজনীতি করলে তারা জোর করে ক্ষমতায় যাওয়ার কথা ভাবেও না। যদিও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান জোর করে বন্দুক উঁচিয়ে ক্ষমতা দখল করেছিলেন। ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে দল করেছিলেন। আমাদের সরকার জনগণের রায় নিয়েই ক্ষমতায় আছে। পরপর তিনটি নির্বাচনে জয়লাভ করেই আমরা সরকার গঠন করেছি।

তিনি বলেন, শুধু ইভিএম নয়; বিএনপি সব সময় প্রযুক্তিকে ভয় পায়। খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে বিনা পয়সায় সাবমেরিন কেবল প্রতিষ্ঠার প্রস্তাব গোপনীয়তা ক্ষুণ্ণ হবে বলে ফিরিয়ে দিয়েছিলেন। সেটিই আমাদের শত শত কোটি টাকা খরচ করে বসাতে হয়েছে। দেশ থেকে ভোটকেন্দ্র দখল করে সিল মারার অপসংস্কৃতি বন্ধ করতে হলে ইভিএমের কোনো বিকল্প নেই।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office