শিরোনাম
রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী ছয় মাসে ১ হাজার ৩১৬ কোটি টাকার নিট লোকসানে ইসলামী ব্যাংক

কোহিনূর আক্তার’র কবিতা ‘মনের গভীরে নেই তোমার কোনো অভিযোগ’

  |   সোমবার, ১১ এপ্রিল ২০২২   |   প্রিন্ট   |   ২৫৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

কোহিনূর আক্তার’র কবিতা ‘মনের গভীরে নেই তোমার কোনো অভিযোগ’

টেলিফোনটা আর বাজছে না
আচ্ছা বলতো কি হলো এই অবেলায়
এই তো বেজে উঠল ,হাতে তুলতেই
গভীর কন্ঠস্বর ,তোমাকেই বলছি
হ্যাঁ বলুন,তোমার প্রেম পত্র পেয়েছি
হৃদয়ের লাল টকটকে কার্পেটে মোড়ানো ।

আচ্ছা অঞ্জলি, এমন করে কেউ শক্ত চকে
হৃদয়ের ব্ল্যাকবোর্ডে খুঁচিয়ে খুঁচিয়ে লেখে !
একটু আলতো করে বুকের ওম ঢেলে ঠোঁটের
স্পর্শে ঘন নিঃশ্বাসে বলতে পারতে ভালবাসি।
বেঁচে থাকার অবাধ্য প্রায়শ্চিত্তের দীর্ঘ পথটা বেড়ে যেতো।

বেড়ে যেতো ক্যানসার হৃদয়ে স্বপ্নের কামনা বাসনা।
হ্যালো হ্যালো শুনছো অঞ্জলি !
নাকি রিসিভারটা রেখে ঐ শিশির ঘন পথটা খুঁজছো ?
খুব কাছে তুমি আমার, অথচ হৃদয়ের পথে হেঁটেছি

কতটা জনম তার পরেও তুমি নেই তুমি নেই।

সব ছিলো ধোয়াসা ভোরের ক্ষণিক শিশির মাত্র।
অঞ্জলি তুমি ভালো আছো জানি, সুখ সংসার
এখন তোমার জীবন চূড়ায় গাঁথা।
তুমি কি কখনো স্বপ্ন ভাঙা মন দেখেছো ?
তুমি কি কখনো স্বজন হারা কান্নার জল দেখেছো,
কতোটা বেহুঁশ হয় সেই জল !
হৃদয় পোড়া পঁচা গন্ধ কখনো পেয়েছো ?
পেতে চাও
দেখতে চাও,
তাহলে আমার উঠানে এসো সব কটা
কাঁটায় বুনে ঝুলিয়ে রেখেছি, তোমাকে নিয়ে আমার দীর্ঘ
নিঃশ্বাসের উপন্যাস রাখার লাইব্রেরিতে।

আসবে অঞ্জলি আসবে তো ?
আজও সেই ঝুলিয়ে রাখা স্বপ্ন ভাঙা মন,
স্বজন হারা কান্না, হৃদয় পোড়া পঁচা গন্ধ আমাকে
অসহ্য দুর্গন্ধে জলে আধ ডোবা পাথরে পরিণত করে।
অঞ্জলি হ্যালো ,
জ্বী আছি বলেন,
আচ্ছা, তুমি কখনো আমাকে প্রশ্ন করো না আমি কে ?
ইচ্ছে করে না ,
হা হা হা
আমি তোমার প্রেম অঞ্জলি, তুমি না জানলেও আমি তো জানি , তোমার কাছে কোনোদিন আমার প্রেম স্বাধীনতা পায়নি এক সময় প্রেমের চারিদিকে ঘেরাও করলো রাজাকারেরা হত্যা করলো আমার প্রেমকে ।

আর আমি মৃত তোমার কাছে ।অঞ্জলি চলে এসো এ বুকের ভিতর ডুকরে কেঁদে বলো আমি তোমাকে ভালবাসি ….ভালবাসি
কি আসবে না ?
না ।
অঞ্জলি অঞ্জলি নষ্ট টেলিফোনের রিসিভার কানে ধরে আছিস কেনো ?
অঞ্জলি চমকে উঠলো , না মা এমনিতেই ধরে আছি ।
তোর বাবাকে কতো করে বললাম লাইনটা ঠিক করে নিতে , কে শোনে কার কথা ।
১১/৪/২২

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office