শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার নেতৃত্ব চাই না: কাদের সিদ্দিকী

অনলাইন ডেস্ক:   |   বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২   |   প্রিন্ট   |   ১৫৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

বঙ্গবীর কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীরউত্তম) বলেছেন, ‘মানুষের কল্যাণ, মানুষের নিরাপত্তা, মানুষের সম্মান ছাড়া আমার আর কোনো প্রত্যাশা নেই। আমি খালেদা জিয়ার কাছে যেমন নেতৃত্ব চাই না, তেমনই আমার বোন শেখ হাসিনার কাছেও কিছু প্রত্যাশা করি না।’

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত ‘দিনলিপি: বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, ‘কিন্তু তারা (শেখ হাসিনা ও খালেদা জিয়া) যখন ভুল করেন, অন্যায় করেন, তাদের দিয়ে যখন কোনো ভুল সংঘটিত হয়, তখন আহত হই, ব্যথিত হই।’

সরকারের সমালোচনা করে তিনি বলেন, মুক্তিযুদ্ধে যে বাঙালি ‘জয় বাংলা’ ছাড়া কোনো স্লোগান দেয়নি সেই বাঙালির দেশ বাংলাদেশের মেরুদণ্ড আজ কোথায় নেমে গেছে। একথা বললে শেখ হাসিনা কি রাগান্বিত হবেন? আপনি (প্রধানমন্ত্রীর প্রতি ইঙ্গিত করে) যদি রাগান্বিতও হন, আমার মতো এরকম মুখপোড়া না থাকলে আপনিতো ধ্বংস হয়ে যাবেন।’

বঙ্গবীর আরও বলেন, ‘আমি আজ চিন্তিত এ কারণে যে, এ সরকার চলে গেলে বিএনপি ক্ষমতায় এলেই বঙ্গবন্ধু সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তালা লাগানো হবে। যারা ওখানে আছে তাদের ঘাড় ধরে বের করে দেওয়া হবে। তারেক রহমান ক্ষমতায় এলে পাঁচ লাখ লোক একদিনে মারা যাবে।’

প্রধানমন্ত্রীর উদ্দেশে কাদের সিদ্দিকী বলেন, অনাগত এ ভবিষ্যত থেকে দেশকে ফেরানোর জন্য আপনি কি কোনো চেষ্টা করেছেন? সবার মৃত্যু আছে। আপনার দলকে বাঁচানোর জন্য আপনি কোনো চেষ্টা করে যাবেন না?

আলোচনা সভায় অধ্যাপক ড. আবু সাইয়িদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক সেনাপ্রধান এম হারুন-উর রশীদ, বীর মুক্তিযোদ্ধা মোহসীন হোসেন পিন্টু ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office