শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়া অনেক বেশি অসুস্থ: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক:   |   মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ১৮৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া খুব অসুস্থ বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ, অনেক বেশি অসুস্থ। আমি ঠিক আপনাদের বলে বোঝাতে পারব না। গত রাতে তিনি প্রথম সিসিইউ বেড থেকে হুইলচেয়ারে বসেছেন। তিনি অত্যন্ত দুর্বল অবস্থায় আছেন।’
খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এ অনুষ্ঠান হয়।

মির্জা ফখরুল বলেন, ‘আজকে দেশনেত্রী খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার জন্য ভয়াবহ চক্রান্ত চলছে। এখন তাঁকে তাঁর জীবন থেকেও সরিয়ে দেওয়ার চক্রান্ত শুরু হয়েছে।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা তাঁকে যেন সুস্থতা দান করেন। এটা শুধু বিএনপির জন্য নয়, তাঁর পরিবারের জন্য নয়, এই বাংলাদেশের ১৬ কোটি স্বাধীনতাকামী মানুষের জন্য তাঁকে আমাদের বড় প্রয়োজন। তিনি হচ্ছেন সেই নেত্রী, যিনি গণতন্ত্রের জন্য হ্যামিলনের বংশীবাদকের মতো সারাটা জীবন সংগ্রাম করেছেন।’

বিএনপির মহাসচিব বলেন, ‘এই সরকার আমাদের সব অধিকার হরণ করে নিয়েছে। আজ আমরা একটা বড় জায়গায়, খোলা জায়গায় তাঁর জন্য দোয়া করার অনুমতি পাই না। আজকে সভা-সমাবেশ করার অনুমতি পাই না। কারণ, এই ফ্যাসিস্ট সরকার জানে, আজকে যদি আমরা জনগণকে সঙ্গে নিয়ে বের হই, দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির প্রশ্নে সমস্ত দেশ উজ্জীবিত হবে।’

মির্জা ফখরুল দলীয় চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে বলেন, ‘চিকিৎসকেরা ইতিমধ্যে বলেছেন, তাঁর অনেক ধরনের অসুখ। সত্যিকার অর্থে তাঁকে যদি সুস্থ করতে হয়, তাহলে এ দেশে সেই ধরনের কোনো অ্যাডভান্স মেডিকেল সেন্টার নেই। এ জন্য বারবার সরকারকে বলা হয়েছে, পরিবার থেকে আবেদন করা হয়েছে, অন্তত মানবতার স্বার্থে তাঁকে বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হোক। আমরা বারবার বলছি, কিন্তু তাঁকে সে সুযোগ দেওয়া হচ্ছে না।’

বিএনপির মহাসচিব বলেন, ‘তাঁর তার পরিবারের পক্ষ থেকে আবারও আবেদন করা হয়েছে। আমরা আবারও আহ্বান জানাচ্ছি সরকারকে, অবিলম্বে তাঁকে বাইরে চিকিৎসা করার সুযোগ দেওয়া হোক। কারণ, তিনি গণতন্ত্রের নেত্রী। তাঁর যদি কিছু হয়ে যায়, এর সব দায়দায়িত্ব সরকারকেই বহন করতে হবে। আমরা আশা করব, আপনাদের শুভবুদ্ধির উদয় হোক। আপনারা দয়া করে মানবতার স্বার্থে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ করে দেন।’

এ সময় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম ও আমানউল্লাহ আমান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office