শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীতে সমাজ উন্নয়নে পেশাজীবীদের করনীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:   |   মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ৪২০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

১৭ জুলাই বিকেল ৫ টায় রাজধানীর তোপখানা রোডস্হ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের ভিআইপি কনফারেন্স হলে বাংলাদেশ পেশাজীবী ফেডারেশন (BPF) কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ” সমাজ উন্নয়নে পেশাজীবীদের করনীয় ” শীর্ষক সেমিনার সংগঠন এর কেন্দ্রীয় সভাপতি ও গ্রামীণ কৃষি’র উপদেষ্টা সরকার মো. আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক জামাল আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণফোরাম এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা: মো. মিজানুর রহমান। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন : বিশিষ্ট শিক্ষানুরাগী মো. জয়নাল আবেদীন। সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন: ঢাকা সাংবাদিক ইউনিয়ন এর সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন: ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক লিডারশীপ এ্যাওয়ার্ডপ্রাপ্ত ব্যক্তিত্ব মো. মফিজুল ইসলাম।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন: বিশিষ্ট শিক্ষাবিদ ও কবি প্রফেসর ড. মোস্তফা দুলাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনায় বক্তব্য রাখেন সর্বজনাব : দৈনিক আজকের সংলাপ পএিকার সম্পাদক কবি সালাম মাহমুদ, অগ্নিবার্তা পএিকার সম্পাদক গোলাম মোস্তফা, দৈনিক গণতদন্ত পএিকার সম্পাদক মাহবুব আলম আব্বাসী, বরেণ্য ফাউন্ডেশন এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মো. জিন্নাতুল ইসলাম জিন্নাহ, দৈনিক রুদ্রবাংলা পএিকার সম্পাদক মো. মতিউর রহমান, বাংলাদেশ প্রেস ইউনিটির আহবায়ক এফ রহমান রুপক, বিটিভি ও বাংলাদেশ বেতারের ইসলামিক আলোচক মুফতি মূর্তাজা ইবনে মোস্তফা সালেহী, বিশিষ্ট কবি ও গীতিকার ইয়াসিন খান, বাংলাদেশ অডিট এন্ড একাউন্টস অফিসার্স এসোসিয়েশন এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. মফিজ উদ্দিন খাঁন এবং ঢাকা দক্ষিণ সাংবাদিক ফোরাম এর উপদেষ্টা মো. সানোয়ার হোসাইন, বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির মহাসচিব হাকীম মো. হাবিবুর রহমান।
পবিএ কুরআন থেকে তেলোয়াত করেন : সাংবাদিক ক্বারী মো. শাফিউর রহমান কাজী।

এছাড়া আলোচনায় অংশগ্রহণ করেন:
বিশিষ্ট মানবাধিকার কর্মি ও কবি প্রসপারিনা সরকার, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, ব্যাংকার মনিরুল হক সেন্টু, মইনুল ইসলাম, এডভোকেট সোহেল মাহমুদ, করিম খান, সৈয়দ মোশাররফ হোসেন পাপ্পু, আসিফ হাওলাদার ইলিয়াস, মোস্তফা হায়দার, কৃষিবিদ হাসান রুহি , রাশেদুল হাসান, নুরুল হক মোল্লা, মোকসেদুল ইসলাম নয়ন, মোরসালিনা আক্তার,ওয়ার্ল্ড মিডিয়া ক্লাব এর সাধারণ সম্পাদক সাংবাদিক দেলোয়ার হোসেন ভূইয়া সহ প্রমুখ ব্যক্তিগন।

সেমিনারে উপস্থিত ব্যক্তিদের ছাদ কৃষিতে আগ্রহ সৃষ্টির প্রয়াসে বাংলাদেশ পেশাজীবী ফেডারেশন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে উন্নত জাতের সবজি বীজ বিতরণ করা হয়।

সেমিনারে বক্তারা বলেন সমাজ গঠনে শিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ পেশাজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নৈতিকতা ও পেশাদারিত্ব বজায় রাখা, সামাজিক দায়িত্ব পালন, জনসচেতনতা সৃষ্টি, পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়ন , সামাজিক সংহতি ও সম্প্রতি বজায় রাখতে এবং সুশাসন ও নীতিনৈতিকতা প্রতিষ্ঠায় পেশাজীবীদের গুরুত্বপূর্ণ অবদান বিদ্যমান ।

(রাজধানীতে বসবাসরত ব্যক্তিদের ছাদ কৃষিতে আগ্রহ সৃষ্টির জন্য উন্নত জাতের সবজি বীজ বিতরণ হয়)

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office