শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

খুনের দায় স্বীকার করে সৌমেনের জবানবন্দি

অনলাইন ডেস্ক:   |   সোমবার, ১৪ জুন ২০২১   |   প্রিন্ট   |   ১৮৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

কুষ্টিয়ায় তিন খুনের ঘটনায় করা মামলার একমাত্র আসামি সহকারী উপপরিদর্শক (এএসআই) সৌমেন রায় আজ সোমবার ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বেলা সোয়া একটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত কুষ্টিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. এনামুল হকের খাসকামরায় তাঁর জবানবন্দি নেওয়া হয়।

আদালতের পেশকার এম এ আলীম  এ তথ্য নিশ্চিত করে বলেন, জবানবন্দির পর সৌমেন রায়কে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়।

এর আগে বেলা একটার দিকে পুলিশের কড়া পাহারায় সৌমেন রায়কে আদালত চত্বরে নেওয়া হয়। এ সময় সৌমেনের মাথায় হেলমেট, শরীরে বুলেটপ্রুফ জ্যাকেট এবং দুই হাত পিঠমোড়া করে হাতকড়া পরানো ছিল। তাঁকে দ্রুত বিচারকের খাসকামরায় নিয়ে যাওয়া হয়।

গতকাল কুষ্টিয়া শহরের পিটিআই সড়কের কাস্টমস মোড়ে গুলি করে তিনজনকে হত্যা করা হয়। এই তিনজন হলেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের ভড়ুয়াপাড়া গ্রামের আমির আলীর মেয়ে আসমা খাতুন (৩৪), আসমার ছেলে রবিন (৬) ও একই উপজেলার চাপড়া ইউনিয়নের সাওতা গ্রামের শাকিল খান (২৩)। রবিন আসমার সাবেক স্বামীর সন্তান।

তিনজনকে গুলি করে হত্যার অভিযোগে আসমার তৃতীয় স্বামী এএসআই সৌমেন রায়কে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ বলছে, গ্রেপ্তার সৌমেনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আসমার সঙ্গে শাকিলের সম্পর্ক ছিল। এর জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office