শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

গণতান্ত্রিক পন্থা নস্যাৎ করতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত বিএনপি

রাজনীতি ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২   |   প্রিন্ট   |   ১০৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ফাইল ছবি

নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক পন্থাকে নস্যাৎ করতে বিএনপি ‘গভীর ষড়যন্ত্রে লিপ্ত’ রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন-সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘স্বৈরশাসনের গর্ভে জন্ম নেওয়া বিএনপি বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন ব্যবস্থাকে ধ্বংসের মধ্য দিয়ে গণতান্ত্রিক পন্থাকে নস্যাৎ করতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনার জবাবে বৃহস্পতিবার গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

তিনি বলেন, ‘চক্রান্তের অংশ হিসেবেই বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করলেও পরাজয়ের ভয়ে প্রচার-প্রচারণায় অংশ নেয় না। তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিষোদগারের মাধ্যমে গণতান্ত্রিক রীতিনীতি বিরোধী আচার-আচরণ করছে।’

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু হয়নি, বিএনপির এমন সমালোচনার পরিপ্রেক্ষিতে ওবায়দুল কাদের বলেন, ‘বুধবার অনুষ্ঠিত কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের ফল ঘোষণার পর বিএনপির সেই চিরাচরিত রূপ প্রতিফলিত হয়েছে।’

তিনি বলেন, ‘মির্জা ফখরুল ইসলামসহ বিএনপি নেতাদের চিরায়ত কাল্পনিক নাটকীয় মন্তব্য দেশবাসীকে হতাশ করছে। বিএনপি যেমন গণতন্ত্রে বিশ্বাস করে না, ঠিক তেমনি নির্বাচনে অংশগ্রহণ করছে না, আর করলেও তা প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করে।’

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office