শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

গণ অধিকার পরিষদের নেতাদের ওপর হামলা গণতন্ত্রের জন্য হুমকি: ড. কামাল

অনলাইন ডেস্ক:   |   বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ১৮৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ড. কামাল হোসেনফাইল ছবি

টাঙ্গাইলের সন্তোষে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবরে গণ অধিকার পরিষদের নেতাদের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ড. কামাল এ প্রতিবাদ জানান।

ড. কামাল বলেন, ‘গণ অধিকার পরিষদের নেতাদের ওপর অতর্কিত হামলা গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি ও অশনিসংকেত। গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীনভাবে চলাফেরা ও সংগঠন করার অধিকার সংবিধান স্বীকৃত নাগরিকের মৌলিক অধিকার। গণ অধিকার পরিষদ নেতা রেজা কিবরিয়া ও ভিপি নুরের সঙ্গে আমাদের নীতিগত পার্থক্য ও ভিন্ন মত থাকতে পারে, কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্রে তাঁদের ওপর এ ধরনের হামলার জন্য গণফোরাম নিন্দা জানাচ্ছে।’

হামলার ঘটনায় দোষী ব্যক্তিদের বিচারের আওতায় আনার জন্য সরকারের প্রতি দাবি জানান ড. কামাল হোসেন।

প্রসঙ্গত আজ বুধবার দুপুর পৌনে ১২টায় ভাসানীর কবরে শ্রদ্ধা জানাতে এসে হামলার শিকার হন গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া, সদস্যসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহসভাপতি (ভিপি) নুরুল হক এবং তাঁর সহযোগীরা। হামলার জন্য মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা-কর্মীদের দায়ী করেছেন তাঁরা। আজ মাওলানা ভাসানীর ৪৫তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে কবরে এসেছিলেন গণ অধিকার পরিষদের নেতা-কর্মীরা।

গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক শাকিলউজ্জামান দাবি করেন, ছাত্রলীগের হামলায় গণ অধিকার পরিষদের অন্তত ২৫ নেতা-কর্মী আহত হয়েছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office