শিরোনাম
দুই পোশাক কারখানায় ১০২ কোটি টাকার বেশি রাজস্ব ফাঁকি উদঘাটন করেছে এনবিআর গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর সীমান্তের ওপারের ইশারায় অনেকে দেশকে অস্থিতিশীল করতে চাইছেন : স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতি গোলাম মোস্তফা, সম্পাদক মখলিছুর রহমান নির্বাচিত রোহিঙ্গা প্রত্যাবাসন ও গ্যাস অনুসন্ধানে নরওয়ের সহায়তা চাইলেন স্পিকার চট্টগ্রামে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা এলডিসি উত্তরণে সিদ্ধান্তের মতোই ব্যতিক্রমী কৃতিত্ব দেখাতে হবে : দেবপ্রিয় ভট্টাচার্য ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয় : স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ কুলাউড়ায় যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ নেতা সাইফুল সিদ্দিকীর বিএনপিতে যোগদান! দেশ-বিদেশে সমালেচনার ঝড়

গাজীপুরে আন্দোলনে না যাওয়ায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ, হামলা-ভাঙচুর

জাতীয় ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ১৯৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

গাজীপুর সিটি কর্পোরেশনের জিরানি এলাকায় রেডিয়্যাল ইন্টারন্যাশনাল লিমিটেড কারখানার শ্রমিকদের আন্দোলনের ডাকে সাড়া না দেওয়ায় আইরিশ ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় শ্রমিকরা কালিয়াকৈর-নবীনগর সড়কে অবস্থান নিয়ে বেশ কিছু সময় অবরোধ করে রাখেন।

বৃহস্পতিবার (০৩ অক্টোবর) সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের জিরানি এলাকায় আইরিশ ও রেডিয়াল নামে দুটি কারখানায় এ ঘটনা ঘটে।

শিল্প পুলিশ ও শ্রমিকরা জানান, জিরানী এলাকার রেডিয়্যাল ইন্টারন্যাশনাল লিমিটেড কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিক্ষোভ করেন। এ সময় পাশের আইরিশ ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকদেরও তাদের সঙ্গে শামিল হতে বলেন। কিন্তু ওই কারখানার শ্রমিকরা তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ না করায় আইরিশ ফ্যাশন লিমিটেড কারখানায় হামলা চালানো হয়। হামলা চালিয়ে বেশ কিছু মালামাল ভাঙচুর করেন তারা।

ওই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে আইরিশ কারখানার শ্রমিকরা রেডিয়াল কারখানায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন। এ সময় দুই কারখানার শ্রমিকদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উত্তেজিত শ্রমিকরা চন্দ্রা নবীনগর সড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। খবর পেয়ে শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে নিলে সকাল ১০টা থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. সারোয়ার আলম বলেন, শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আছেন। তারা শ্রমিকদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করার চেষ্টা করছেন। চন্দ্রা নবীনগর সড়কে এই মুহূর্তে যান চলাচল স্বাভাবিক আছে। এছাড়া জেলার আটটি কারখানা আজ বন্ধ আছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office