শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

গ্রেপ্তার-মামলা-হামলা করে বিএনপির গণজোয়ার ঠেকানো যাবে না: ডা. শাহাদাত

সারাদেশ ডেস্ক   |   বুধবার, ০৭ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১০৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

ঢাকার নয়া পল্টনে বিএনপির কার্যালয়ে গ্রেপ্তার ও হামলার প্রতিক্রিয়ায় ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘বিজয়ের মাসে এই হামলা ও গ্রেপ্তার একটি স্বাধীন রাষ্ট্রের জন্য কলঙ্কজনক। এই সরকার সব গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে স্তব্ধ করে দিতেই এ হামলা চালিয়েছে। আমরা মনে করছি, দেশে কোনো আইনের শাসন, মানবাধিকার, গণতন্ত্র নেই। দেশ একটি গণতন্ত্রহীন ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত হয়েছে। তবে গ্রেপ্তার, মামলা, হামলা করে বিএনপির এই গণজোয়ার ঠেকানো যাবে না।’

বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

স্বৈরাচারী কায়দায় হামলা ও গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ডা. শাহাদাত হোসেন বলেন, ‘কোনো স্বৈরাচারী সরকার বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারে নাই। এই স্বৈরাচারী সরকার টিকে থাকতে পারবে না। ফ্যাসিবাদী সরকারের বিরেুদ্ধে কিছু বললেই হামলা, মামলা, নির্যাতন শুরু হয়। সরকার বিনা কারণে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করছে। সরকার দেশ থেকে বিরোধী দল নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রে মেতে উঠেছে। এই সরকার একদলীয় ও বাকশালী সরকার। আগামী ১০ ডিসেম্বর ঢাকা সমাবেশকে কেন্দ্র করে দেশব্যাপী গণগ্রেপ্তার চালাচ্ছে। সরকারের পায়ের তলায় মাটি নেই, তাই প্রশাসকে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকতে চায় তারা।’

এর আগে বুধবার চট্টগ্রাম আদালতে হাজিরা শেষে আদালত চত্বরে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন সরকারকে উদ্দেশ্য করে দেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া, গাজী মো. সিরাজ উল্লাহ, অ্যাডভোকেট তারেক আহমেদ, সিরাজুল ইসলাম চৌধুরী, এফএ সেলিম, এম আনোয়ার হোসেন, নেজাম উদ্দিন, লোকমান শাহ, জায়েদ বিন রশিদ প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office