শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

চন্দ্রশিলা ছন্দা’র কবিতা ‘শিশুস্বপ্নের মৃত্যু’

  |   বৃহস্পতিবার, ০৭ এপ্রিল ২০২২   |   প্রিন্ট   |   ১৬৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

চন্দ্রশিলা ছন্দা’র কবিতা ‘শিশুস্বপ্নের মৃত্যু’

শিশুর মৃত্যুতে মায়ের বুকে যেমন ক্ষরণ হয়
জবেহর পর তড়পায় প্রাণীগুলো,
কখনো কখনো মানুষকেও
জ্বালিয়ে পুড়িয়ে খাঁক করে দেয়
অব্যাক্ত কিছু যন্ত্রণা।

মানুষেরা হয়তো অনেক বড় কিছু আশা করে
মুষড়ে পড়ে হতাশায়…
আমার তেমন বড় কিছু চাওয়া-পাওয়ার ছিল না
এমনকি মৌলিক অধিকারে যা যা বিবেচ্য,
সেই সব আদায়েরও দুঃসাধ্য করিনি কখনো।

সুবিধাবাদীরা সবসময় নিচে তাকানোর
মগজধোলাই করে এসেছে।
এ নিয়ে আক্ষেপ ছিল না কোন…
এতোকাল নিজ হাতেই ডানা ভেঙেছি
সাধ এবং স্বপ্নের।

তবু আজ অতল গহীনে ঝড় উঠেলো কেন?
কেন তোলপাড় হয়ে যাচ্ছে বুক?
নিঃশব্দে ভেঙে যাচ্ছে ঘুমিয়ে থাকা
ছোট ছোট অসংখ্য স্বপ্ন।
আমি জানি, খুব ছোট কিছু সাধ বুকে নিয়ে
মরে যাবো আমি, খুব নিঃশব্দে।
শুকনো ঘাস জমিনে ধান ফুলের মত মরে যাবো
অসময়ে, মরে যাবো শিশু শিশু স্বপ্নগুলো বুকে নিয়ে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office