শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

চিত্রনায়িকা একাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত

অনলাইন ডেস্ক:   |   রবিবার, ০১ অগাস্ট ২০২১   |   প্রিন্ট   |   ২০২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ফাইল ছবি

গৃহকর্মী নির্যাতন ও মাদক আইনে হওয়া দুই মামলায় চিত্রনায়িকা একাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। রবিবার বিকালে তাকে মহানগর হাকিম আদালতে হাজির করে দুই মামলার সুষ্ঠু তদন্তের জন্য তিন দিন করে ছয় দিন রিমান্ডের আবেদন করে পুলিশ। কিন্তু মামলার শুনানি শেষে রিমান্ড আবেদন নামঞ্জুর করে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম চিত্রনায়িকা একাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গৃহকর্মী নির্যাতন ও মাদক আইনে শনিবার মধ্যরাতে হাতিরঝিল থানায় দুটি মামলা দায়ের হয় এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা একার বিরুদ্ধে। প্রথম মামলার বাদী গৃহকর্মী হাজেরা বেগম, যাকে নির্যাতনের দায়ে অভিনেত্রীকে আটক করা হয়। মাদক মামলাটির বাদী হাতিরঝিল থানা পুলিশ।

এর আগে ৩৫ বছর বয়সী গৃহকর্মী হাজেরা বেগমের অভিযোগের ভিত্তিতে শনিবার সন্ধ্যা ৭টার দিকে নায়িকা একাকে তার রামপুরার বন্ধু নিবাস বাসা থেকে আটক করে হাতিরঝিল থানা পুলিশ। এসময় সেখান থেকে অর্ধেক বোতল মদ, পাঁচ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office