শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

জনগণ ক্ষমতায় পাঠালে অর্থনীতিকে রক্ষা করবো: খন্দকার মোশাররফ

রাজনীতি ডেস্ক   |   সোমবার, ২৮ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১০৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘আমরা আশ্বস্ত করতে চাই যে, গণতন্ত্রের জন্য আন্দোলন করছি, মানুষের অধিকারের জন্য আন্দোলন করছি, অর্থনীতিকে মেরামত করার জন্য আন্দোলন করছি। ইনশাল্লাহ, জনগণ যদি আমাদের ক্ষমতায় পাঠায় আমরা সেই কাজগুলো আন্তরিকতার সঙ্গে করবো। এ দেশকে রক্ষা করবো। জনগণকে রক্ষা করবো। অর্থনীতিকে রক্ষা করবো, গণতন্ত্র প্রতিষ্ঠা করবো।’

সোমবার জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সাউথ এশিয়ান ইয়ুথ রিসার্স সেন্টার আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

খন্দকার মোশাররফ বলেন, ‘আমরা বিশ্বাস করি, জনগণ আমাদের নেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে যে বিএনপি, তাদের আগামী দিনের ক্ষমতায় বসাবে।’

গণতন্ত্রকে শক্তিশালী করার পূর্বে উদ্ধার করা জরুরি মন্তব্য করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘গণতন্ত্রকে শক্তিশালী করার পূর্বে গণতন্ত্র থাকতে হবে। আজকে দেশে যেই গণতন্ত্র অনুপস্থিত তাকে উদ্ধার করতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার প্রশ্ন আসলো কেন? আজকে গায়ের জোরে, বিনা ভোটে সরকারে আছে প্রায় ১৪ বছর।’

খন্দকার মোশাররফ বলেন, ‘জনগণ এই সরকারকে চায় না। বিএনপির গত ৮ সমাবেশে তারা এই বার্তা দিয়েছে এবং আমরা ১০ তারিখ আমাদের সমাবেশ থেকে এই সরকারকে বিদায়ের জন্য কর্মসূচি ঘোষণা দেবো। ইনশাআল্লাহ, এই দেশের মানুষ রাস্তায় নেমে এই গায়ের জোরের সরকারকে ক্ষমতা থেকে নামিয়ে, একটা নিরেপক্ষ নির্বাচনকালীন সরকারের অধীনে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে।’

আলোচনা সভায় আরও বক্তব্য রা‌খেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সাবেক রাষ্ট্রদূত সিরাজুল ইসলাম, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংষর্ঘ অধ্যয়ন বিভাগের শিক্ষক সাইফুদ্দিন আহমেদ, সাবেক কূটনীতিক সাকিব আলী, এসএওয়াইআরসির চেয়ারম্যান সুমন হক।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office