শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রীর সঙ্গে হিরো আলম

বিনোদন ডেস্ক   |   বুধবার, ১০ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ১১৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

হিরো আলমের সঙ্গে দেখা গেল জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী সুনেরা বিনতে কামালকে। মঙ্গলবার আশরাফুল আলম ওরফে হিরো আলমের সঙ্গে একটি ছবি পোস্ট করে সুনেরাহ বিনতে কামাল নিজের ফেসবুকে লিখেছেন, দেশি লোক হিরো আলম।

কেন একসঙ্গে এই দুজন? চলচ্চিত্রভক্তদের মনে প্রশ্ন জেগেছে এ নিয়ে। হিরো আলমের সঙ্গে কোথায়, কেন, কী কারণে একসঙ্গে- এ বিষয়ে ফেসবুকে স্পষ্ট কিছু জানাননি সুনেরাহ।

তবে বিষয়টি পরিষ্কার করলেন হিরো আলম। বুধবার বিকেলে বললেন, ‘সুনেরাহ আমার দেশি লোক। আমাদের একই জেলায় বাড়ি। তার বাড়ি আদমদীঘি আর আমার বাড়ি বগুড়া সদরে। সুনেরাহ নিজেই আমার সঙ্গে ছবি তুলেছেন। বিষয়টি আমার ভালো লেগেছে। দেশি লোক হিসেবে তিনি আমার ছবি তুলেছেন। ’

সুনেরাহর সিনেমা দেখেছেন কি না এমন প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, ‘হ্যাঁ আমি তো দেখছি। আর আমার তিনটা সিনেমার নাম তাঁকে বলেছি। ’

সুনেরাহ বিনতে কামালের সঙ্গে আশরাফুল আলম ওরফে হিরো আলমের দেখা হয়েছিল একটি বেসরকারি টেলিভিশনের কার্যালয়ে। খানে আলম একটি সাক্ষাৎকারমূলক অনুষ্ঠানে গিয়েছিলেন। আর সুনেরাহ বিনতে কামালও অন্য একটি অনুষ্ঠানে গিয়েছিলেন।

হিরো আলমের সঙ্গে ছবি তোলা প্রসঙ্গে সুনেরা বিনতে কামাল বলেন, ‘আলম ভাইয়ের সঙ্গে একটি টেলিভিশনের অফিসে দেখা হয়েছিল। সেখানে কথা হয়েছে। বেশ ভালো ভালো কথা বললেন তিনি। আর আমাদের একই জেলায় বাড়ি, স্বাভাবিকভাবেই কথা হলো। ’

সুনেরা বিনতে কামালের অভিষেক চলচ্চিত্র ন ডরাই (২০১৯)-এ অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office