শিরোনাম
জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী ছয় মাসে ১ হাজার ৩১৬ কোটি টাকার নিট লোকসানে ইসলামী ব্যাংক হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী অ্যাভিয়েশন খাতে ইউএস-বাংলার দেড় বিলিয়ন বিনিয়োগ মাইলফলক অর্জন করেছে : বেবিচক চেয়ারম্যান বৈদেশিক লেনদেনে ডিজিটাল পেমেন্ট সহজ করল বাংলাদেশ ব্যাংক এবার জিয়াউল আহসানের মিরপুরের বহুতল ভবনে দুদকের অভিযান
Advertise with us

জামিল আহমদ’র কবিতা: মৃত্যুর আগে

  |   মঙ্গলবার, ২৪ মে ২০২২   |   প্রিন্ট   |   ১৭৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

জামিল আহমদ’র কবিতা: মৃত্যুর আগে

এখন আমার সময় নেই বেশী আর
আমি মানুষের পায়ের কাছে কুকুর হয়ে বসে থাকি
আমার পাপ ও দুঃখ থেকে পরিত্রাণ পাওয়ার জন্যে
এই অবেলায় আমার চাওয়ার ইচ্ছা নেই
কিছুই
এক জীবনে অনেক পেয়েছি
এতো সৃষ্টি কর্তার কৃপা
সব লেনদেন চুকে নিয়ে বসে আছি
আমার ঘরের দরোজা খুলতে কষ্ট হয়
আমার ঘরের দেয়ালের রঙের দিকে
তাকাতে কষ্ট হয়
আমার যৌবনের ছবির দিকে তাকাতে কষ্ট হয়
আমার জীবন সঙ্গিনী সুন্দরীর ছবিটা দেখে
এখন খুব কষ্ট হয়
এখন পৃথিবীর কোনো বস্তু আমাকে টানেনা
জীর্ণ শীর্ণ হয়ে গেছি
জামা কাপড় সব ময়লা হয়ে গেছে
আমি এখন শেষ বিদায়ের গান গাই
আমার ভেতর কোনো অহমিকা নেই
আমার এখন কোনো প্রতিভা নেই
খুব রাত্রিতে রক্ত খায়
মশা ছারপোকা কিট পতঙ্গ
এখন আছি মৃত্যুর প্রতীক্ষায়
একবার আয় মৃত্যু দূত।

Facebook Comments Box
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office