শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

জার্মানিতে ৮ হাজার ৬০০ জনকে ভ্যাকসিনের বদলে স্যালাইন পুশ নার্সের

অনলাইন ডেস্ক:   |   রবিবার, ১৫ অগাস্ট ২০২১   |   প্রিন্ট   |   ১২৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি সংগৃহীত

করোনার ভ্যাকসিনের পরিবর্তে আট হাজার ৬০০ জনকে স্যালাইন পানি পুশ করার অভিযোগ উঠেছে জার্মানির এক নার্সের বিরুদ্ধে। তার নাম প্রকাশ করেনি জার্মান স্বাস্থ্য বিভাগ। এমনকি এ গর্হিত কাজের পেছনে ওই নার্সের উদ্দেশ্য কী ছিল তাও জানা যায়নি। বৃহস্পতিবার এ খবর জানিয়েছে দ্য গার্ডিয়ান।

উত্তর-পশ্চিম জার্মানিতে অবস্থিত ফ্রাইসল্যান্ড জেলার রফাউসেন ইমিউনাইজেশন সেন্টারে গত মার্চ-এপ্রিলে স্যালাইন দেওয়ার দায়িত্বে নিয়োজত ছিলেন ওই নার্স। স্থানীয়ভাবে ভ্যাকসিনবিরোধী হিসাবে অভিহিত মহিলা প্রায়ই এ বিষয়ে বিরূপ মন্তব্য করতেন বলে খবর পাওয়া গেছে। সেই অবিশ্বাস থেকেই তিনি এ কাজ করেছেন কি-না, তা তদন্ত করে দেখা হচ্ছে। ওই নার্স টিকাবিরোধী আন্দোলনের সঙ্গে জড়িত কি-না, পুলিশের এমন প্রশ্নে নিরুত্তর ছিলেন তিনি।

সংশ্লিষ্ট জেলা প্রশাসক এসভেন অ্যাম্ব্রোসি তার ফেসবুক পেইজে জানিয়েছেন, ইতোমধ্যে ওই আট হাজার ৬০০ জনকে ফের টিকা দেওয়ার জন্য টিকাকেন্দ্রে ডাকা হয়েছে। জানা গেছে, এ ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে স্পেশাল ইউনিটের কাছে। এই ইউনিট সাধারণত, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিষয়গুলো নিয়ে কাজ করে থাকে। তাই এটি স্পষ্ট, বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে জার্মানি সরকার। সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগ ঘোষণা দিয়েছে ৫ মার্চ থেকে ২০ এপ্রিল টিকা দেওয়ার কাজে নিয়োজিত ছিলেন ওই নার্স। এ সময়ের মধ্যে যারা টিকা নিয়েছিলেন তাদেরকে ফের টিকাকেন্দ্রে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ, স্যালাইন ওই ব্যক্তিদের শরীরে তেমন প্রতিক্রিয়া না দেখালেও তারা তো কোভিডে আক্রান্ত হতেও পারেন।

স্থানীয় স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, মানবদেহে স্যালাইন পুশ করা ক্ষতিকর নয়। তবে ওই সময় অনেক বয়স্করা টিকা নিতে এসেছিলেন, যারা টিকার বদলে স্যালাইন পানি পেয়েছেন। তাই তাদের করোনা ঝুঁকি থেকেই যাচ্ছে। তা ছাড়া স্যালাইন পাওয়া ব্যক্তিদের সংখ্যটাও অনেক, এটাই তাদের ‘মাথাব্যথা’র কারণ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office