শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

জীবনের কোন সিদ্ধান্তের কথা বলতে গিয়ে কাঁদলেন মালাইকা

বিনোদন ডেস্ক   |   রবিবার, ০৪ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১১৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

শীঘ্রই শুরু হতে চলেছে বলিউড অভিনেত্রী মালাইকা আরোরার শো ‘মুভিং উইথ মালাইকা’। সম্প্রতি এই শো-এর প্রথম ঝলক সামনে এসেছে। সেখানেই দেখা মিলেছে মালাইকার শো-এর সদস্যদের। যার মধ্যে রয়েছেন তার বোন অমৃতা অরোরাসহ কাছের বান্ধবী কারিনা কাপুর খান। পরিচালক ফারহা খানেরও দেখা মিলেছে সেখানে। এই শো-এ আরবাজ খানের সঙ্গে বিবাহবিচ্ছেদের প্রসঙ্গ তুলে এনেছেন অভিনেত্রী। স্মৃতিচারণ করতে করতেই মালাইকার চোখ অশ্রুসজল হয়ে উঠতে দেখা গেছে ওই অনুষ্ঠানে।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, এই শো-এ মালাইকার জীবনযাপনের কথা তুলে ধরা হবে। তার শরীরচর্চা থেকে শুরু করে বান্ধবীদের সঙ্গে কাটানো সময়, ছেলের সঙ্গে নানা মুহূর্ত ইত্যাদি। এককথায় মালাইকার জীবনযাপনের সঙ্গে পরিচিতি ঘটবে দর্শকদের। শো-এর যে প্রথম ঝলক সামনে এসেছে তাতে কারিনা মালাইকার প্রসঙ্গে বলেন, ‘তিনি যতটা সুন্দরী, ততটাই বুদ্ধমতী’। ক্যামেরার সামনে তিনি সেটাই দেখাবেন।

মালাইকা ও আরবাজ খানের বিচ্ছেদ হয়ে গেছে পাঁচ বছর। কিন্তু এখনও তাদের নিয়ে চর্চা রয়ে গেছে। এ বার নিজের শো-এ মালাইকা কথা বলবেন আরবাজের সঙ্গে তার বিচ্ছেদ নিয়ে। অভিনেত্রী বলেন, ‘আমি নিজের জীবন এগিয়ে গিয়েছি, আমার প্রাক্তনও এ থেকে বেরিয়ে গিয়েছেন। আপনারা কবে বেরোবেন’?

তবে নিজের জীবনের সিদ্ধান্ত নিয়ে কথা বলতে গিয়ে ফারহা খানের সামনে কেঁদে ফেলেন মালাইকা। তিনি বলেন, ‘আমার জীবনের সব ক’টি সিদ্ধান্তই সঠিক। আমি ভাল আছি।’অন্যদিকে মালাইকাকে সান্ত্বনা দিয়ে ফারহা খান বলেন, ‘কাঁদলে তোমাকে আরও সুন্দর দেখায়।’

৫ ডিসেম্বর থেকে এই নতুন শো-এ দেখা যাবে মালাইকাকে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office