শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

জেনিথ ইসলামী লাইফের গ্রুপ বীমার আওতায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়

বিজ্ঞপ্তি:   |   সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৮৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র গ্রুপ জীবন ও স্বাস্থ্যবীমা সুবিধার আওতায় নতুন করে যুক্ত হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। এর মাধ্যমে প্রতিষ্ঠানটির বীমা কর্মসূচির আওতায় যুক্ত বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়াল ৮টি।

সোমবার (২৯ ডিসেম্বর) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী’র উপস্থিতিতে উপাচার্যের কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র একটি গ্রুপ জীবন ও স্বাস্থ্যবীমা চুক্তি সম্পাদিত হয়।

চুক্তিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান এবং জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান।

চুক্তি অনুযায়ী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী বীমা সুবিধাদির তফসিল অনুযায়ী জীবন ও স্বাস্থ্যবীমা সুবিধা পাবেন। সংশ্লিষ্টরা জানান, এই উদ্যোগ বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য আর্থিক নিরাপত্তা ও চিকিৎসা সহায়তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী, বিভিন্ন অনুষদের ডীন, ডেপুটি ডাইরেক্টর (হিসাব) মো. নাসির উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারের প্রধান ড. মাহমুদুল হাসান খান (সোহাগ) সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এদিকে জেনিথ ইসলামী লাইফের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সংগঠন প্রধান মো. আবদুল কাদের, ভাইস প্রেসিডেন্ট ও গ্রুপ বীমা প্রধান মো. আনোয়ার হোসেন সরকার এবং জেনারেল ম্যানেজার মো. নাসির উদ্দিন মজুমদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office