শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

জেনিথ ইসলামী লাইফের বিজনেস ডেভেলপমেন্ট লিডারশিপ সামিট অনুষ্ঠিত

বিজ্ঞপ্তি   |   মঙ্গলবার, ০৫ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৬৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জেনিথ ইসলামী লাইফের বিজনেস ডেভেলপমেন্ট লিডারশিপ সামিট অনুষ্ঠিত

কক্সবাজারে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র উদ্যোগে ‘বিজনেস ডেভেলপমেন্ট লিডারশিপ সামিট-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ মে) পর্যটন নগরী কক্সবাজারের হোটেল কল্লোলের কনফারেন্স হলে এ সামিটের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান। তিনি বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের জয়েন্ট সেক্রেটারি জেনারেল এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সামিটে কোম্পানির ব্যবসা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ এবং মাঠপর্যায়ের কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেয়া হয়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে নির্বাচিত শতাধিক ব্রাঞ্চ ম্যানেজার ও এক্সিকিউটিভ এতে অংশ নেন।

অনুষ্ঠানে গ্রুপ ও হেলথ ইন্স্যুরেন্স বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন কোম্পানির ভিপি ও হেড অব ট্রেইনার মো. নাহিদুল ইসলাম। প্রশিক্ষণ সেশনে গ্রাহকসেবা, পণ্য সম্পর্কে দক্ষতা, মাঠপর্যায়ের ব্যবসা সম্প্রসারণ এবং স্বাস্থ্য বীমা খাতের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চিফ অপারেশন অফিসার মো. শাহাদাত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির চিফ মার্কেটিং অফিসার মো. আরিফ হোসেন।

এ ছাড়া সামিটে সদ্য যোগদান করা ব্রাঞ্চ ম্যানেজার ও এক্সিকিউটিভদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উন্নয়ন প্রশাসন বিভাগের এসভিপি ও ইনচার্জ মোহাম্মদ নিজাম উদ্দিন।

কোম্পানির কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সামিট মাঠপর্যায়ের কর্মীদের দক্ষতা বৃদ্ধি, নেতৃত্ব বিকাশ এবং ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণে সহায়ক ভূমিকা রাখবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office