শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

টিকা দেওয়ার লোক খুঁজে পাওয়া যাচ্ছে না: স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক:   |   সোমবার, ০৭ ফেব্রুয়ারি ২০২২   |   প্রিন্ট   |   ১৯৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

সরকার টিকা দেওয়ার লোক খুঁজে পাচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। যারা এখনও টিকা নেননি, তাদের দ্রুত টিকা নেওয়ার তাগিদ দেন তিনি।

সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনার টিকা হাতে আছে ১০ কোটি। সবাই টিকা দেওয়ার পরও টিকা বেঁচে যাবে। যারা টিকা নেননি তারা দ্রুত টিকা নেন। হাসপাতালে এখন সারা দেশে মিলে আড়াই হাজার রোগী আছে, আর ঢাকায় রয়েছে দেড় হাজার রোগী। টিকা নেওয়ার কারণে মৃত্যুহার কমেছে।
এ বছরের মধ্যে লক্ষ্যমাত্রা অনুযায়ী সংশ্লিষ্ট সবাইকে বুস্টার ডোজসহ করোনার টিকা দেওয়া শেষ করা হবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী। এ জন্য পর্যাপ্ত টিকার ব্যবস্থাও আছে। টিকার জন্য এখন পর্যন্ত ২০ হাজার কোটি টাকার বেশি খরচ হয়েছে।

জাহিদ মালেক বলেন, দেশের ৭০ শতাংশ মানুষকে টিকা দেওয়া (প্রথম ডোজ) সম্পন্ন হয়েছে। আর লক্ষ্যমাত্রা মানুষের মধ্যে ৮২ শতাংশের টিকা দেওয়া হয়েছে। ১০ কোটি প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে। টিকা কার্যক্রমে সফল হয়েছে বাংলাদেশ। দেশের ১০ কোটি মানুষ টিকা পেয়েছে। ৭০ শতাংশ মানুষ টিকার আওতায় এসেছে। পৌনে সাত কোটি ২য় ডোজ পেয়েছে। বুস্টার ডোজ পেয়েছে ২৬ লাখ মানুষ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office