শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

টিকিটের মূল্য ফেরত দিয়ে রক্ষা পেলেন স্টেশন মাস্টার

সারাদেশ ডেস্ক   |   সোমবার, ১৫ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ১২২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-সিরাজগঞ্জ-ঈশ্বরদী রুটে ট্রেনের সিডিউল বিপর্যয় ঘটে। দীর্ঘ সময় অপেক্ষার পর ট্রেন না পেয়ে বিক্ষুব্ধ শতাধিক যাত্রী স্টেশন মাস্টারের কক্ষ ভাংচুরের চেষ্টা চালায়। যাত্রীদের আকস্মিক তোপের মুখে কর্তব্যরত স্টেশন মাস্টার টিকিটের মূল্য ফেরত দিয়ে রক্ষা পান।

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জের ঢাকা-ঈশ্বরদী রুটের জামতৈল স্টেশনে সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

পাবনার চাটমোহর এলাকার বাসিন্দা গার্মেন্টসকর্মী রাসেল হোসেন জানান, জামতৈল স্টেশনে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দীর্ঘ বিরতিতে দুর্ভোগে পড়েন ঢাকাগামী কমিউিটার ট্রেনের যাত্রীরা। স্টেশন মাস্টারের কাছে টিকিটের দাম ফেরত চেয়ে না পেয়ে উত্তেজিত হয়ে ওঠেন অনেক যাত্রী। এসময় জিআরপি ও ট্রেনের নিরাপত্তা পুলিশ এসেও বিক্ষুদ্ধ যাত্রীদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হন। পরে টিকেটের ৮০ শতাংশ টাকা ফেরত দেয়া হলে বিক্ষুব্ধ যাত্রীরা কিছুটা শান্ত হন।
জামতৈল স্টেশনের বুকিং সহকারী-কাম-স্টেশন আব্দুল হান্নান বলেন, ঢাকা-পঞ্চগড়গামী দ্রুতযান আন্তঃনগর ট্রেনের বগি গাজীপুরে লাইনচ্যুত হওয়ায় ট্রেনের সিডিউল বিপর্যয় ঘটে। সকাল ৬টা ৪০ মিনিটে জামতৈল থেকে সিরাজগঞ্জ এপপ্রেস ট্রেন ছেড়ে যাওয়ার কথা থাকলেও ১১টার পর ট্রেনটি ছেড়ে যায়। ঢাকার কমিউটার ট্রেনটি বেলা ১২টায় কমলাপুর স্টেশনে পৌঁছানোর কথা থাকলেও দুপুর ২টায় সেটি জামতৈল স্টেশনে যাত্রা বিরতি করে। যাত্রা বাতিল করে পরে ট্রেনটি ৩টায় চাঁপাইনবাবগঞ্জ ফেরত পাঠানো হয়। পরে বিক্ষুব্ধ যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেয়া হয়। সকাল ৮টা থেকেবিকেল ৩টা পর্যন্ত্ম সাত ঘন্টা সিডিউল বিপর্যয়ের কারনে এ অবস্থার সৃষ্টি হয়।

এ বিষয়ে কথা বলতে পশ্চিমাঞ্চল রেল বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) শাহিদুর রহমানের মোবাইলে ফোন করেও সাড়া পাওয়া যায়নি।

সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ মৃধা বলেন, সিডিউল বিপর্যয়ের কারনে যাত্রীরা ক্ষুব্ধ হয়ে ওঠে। পরে তাদের টিকেটের টাকা ফেরত দেওয়া হয়। টাকা ফেরত পেয়ে তারা কিছুটা শান্ত হন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office