শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

টেকনাফে স্ত্রীর সঙ্গে ঝগড়ায় ৩ সন্তানকে নিয়ে বিষপান

অনলাইন ডেস্ক:   |   রবিবার, ১২ ডিসেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ১৮৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

প্রতীকি ছবি।

কক্সবাজার টেকনাফ উপজেলায় স্ত্রীর সঙ্গে ঝগড়া করে তিন সন্তানকে নিয়ে বিষপান করেছেন এক বাবা। এ ঘটনায় বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

শনিবার রাতে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— আনোয়ার ও তার মেয়ে রাহেনী (৯)। তারা একই এলাকার বাসিন্দা।

আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার আনোয়ার (২৭) স্ত্রীর সঙ্গে ঝগড়া করে এক ছেলে ও দুই মেয়েকে বিষপান করিয়ে পরে নিজেও বিষপান করেন। এ সময় বাবা ও ছেলের মৃত্যু হয়। বাকি দুই মেয়ে কক্সবাজার জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়রা আরও জানান, আনোয়ার স্থানীয় বাসিন্দা ইমাম শরীফ প্রকাশ কানপুরার মেয়েকে বিয়ে করে দীর্ঘদিন ধরে এলাকায় বসবাস করে আসছিলেন। তাদের সংসারে তিন সন্তান রয়েছে। কিন্তু শনিবার বিকালে হঠাৎ পারিবারিক বিষয় নিয়ে আনোয়ার ও তার স্ত্রীর ঝগড়া হয়। একপর্যায়ে স্ত্রী তিন সন্তানকে রেখে অন্যত্র চলে যায়।

এটি সহ্য করতে না পেরে স্বামী আনোয়ার তার তিন সন্তানকে নিয়ে বিষপান করেন। এ সময় আনোয়ার ও তার মেয়ে রাহেনীর মৃত্যু হয়। পরে স্থানীয়রা বাকি অন্য দুই সন্তানকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের কক্সবাজার জেলা হাসপাতালে পাঠায়।

টেকনাফ মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল আলিম যুগান্তরকে জানান, খবর পেয়ে টেকনাফ মডেল থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। বিষপানে মৃত্যুর বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office