শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

ডিআইজি পদে পুলিশের ৩২ কর্মকর্তার পদোন্নতি

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ১২ মে ২০২২   |   প্রিন্ট   |   ১১৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

বাংলাদেশ পুলিশে বড়ধরনের পদোন্নতি দিয়েছে সরকার। অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) পদমর্যাদার ৩২ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে উপ-মহাপরিদর্শক (ডিআইজি) গ্রেড-৩ করা হয়েছে।

বুধবার (১১ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেওয়া হয়।

পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন- র‍্যাবের পরিচালক মো. মোজাম্মেল হক, র‍্যাবের পরিচালক মাহফুজুর রহমান, পুলিশ অধিদপ্তরের মো. রেজাউল হক, ঢাকা মেট্রোপলিটন পুলিশের মো. মনির হোসেন, এন্টি টেররিজম ইউনিটের মো. মনিরুজ্জামান, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) মো. গোলাম রউফ খান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের মো. আসাদুজ্জামান, হাইওয়ে পুলিশ ইউনিটের মো. মিজানুর রহমান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের মো. মুনিবুর রহমান, সিলেট মহানগর পুলিশের পরিতোষ ঘোষ, রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয় জয়দেব কুমার ভদ্র, পুলিশ অধিদপ্তরের কাজী জিয়া উদ্দিন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের মো. মাহবুবুল ইসলাম, র‍্যাবের পরিচালক শেখ মোহাম্মদ রেজাউল হায়দার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের বেগম শামীমা বেগম ও এন্টি টেররিজম ইউনিটের বেগম সালমা বেগম।

এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরাজ উদ্দিন আহম্মেদ, বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয় এ কে এম এহসান উল্লাহ, ঢাকা রেঞ্জের জিহাদুল কবির, ঢাকা মেট্রোপলিটন পুলিশের মঈনুল হক, ঢাকা মেট্রোপলিটন পুলিশের মো. ইলিয়াছ শরীফ, ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের নুরে আলম মিনা, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের মো. শাহ আবিদ হোসেন, র‍্যাবের পরিচালক মো. জামিল হাসান, রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয় শাহ মিজান শাফিউর রহমান, নৌ পুলিশ ইউনিটের মোল্যা নজরুল ইসলাম, পুলিশ অধিদপ্তরের এস, এম, মোস্তাক আহমেদ খান, ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের মো. মাহবুবুর রহমান, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের মো. সাইফুল ইসলাম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সৈয়দ নজরুল ইসলাম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের মো. আনিসুর রহমান ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদ হারুন অর রশীদ।

ডিআইজি হিসেবে এর আগে এতসংখ্যক কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়নি। এর আগে ২০২০ সালের ডিসেম্বরে ১১ জন, ২০১৯ সালের অক্টোবরে আটজন, ২০১৮ সালের নভেম্বরে ১৭ জন, ২০১৭ সালের অক্টোবরে ১৫ জন এবং ২০১৬ সালের ফেব্রুয়ারিতে ১৮ জনকে ডিআইজি পদে পদোন্নতি দেয় সরকার।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office