শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

ডিপজল বললেন, সানীর চড় ও জায়েদের পিস্তল বের করার ঘটনা ঘটেনি

বিনোদন ডেস্ক   |   রবিবার, ১২ জুন ২০২২   |   প্রিন্ট   |   ১৭০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

রাজধানীর একটি কনভেনশন হলে শুক্রবার অভিনেতা ডিপজলের বড় ছেলে সৌমিকের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে ওমর সানী জায়েদ খানকে চড় মারায় জায়েদ খান পিস্তল বের করে তাকে গুলি করার হুমকি দেন বলে অভিযোগ উঠেছে। তবে পুরো বিষয়টি ভিত্তিহীন বলে সমকালের কাছে দাবি করেছেন জায়েদ খান।

এবার ডিপজলও বললেন, এমন কোনো ঘটনা ওইদিন তার সামনে ঘটেনি। এমন ঘটনা ঘটার প্রশ্নই আসে না।

ডিপজল সমকালকে বলেন, একটা বিয়ের আয়োজনে এমন ঘটনা ঘটবে তা অবিশ্বাস্য। যেখানে আমার ছেলের বিয়ের আয়োজন হয়েছে, আমার ছেলের বিয়ের অনুষ্ঠান হয়েছে সেটি সুরক্ষিত এবং নিরাপত্তা বেষ্টিত এলাকা। গেটে মেটাল ডিটেক্টর ছিল। প্রত্যেককেই এই নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে প্রবেশ করতে হয়েছে। এক্ষেত্রে কোনো ধরনের পিস্তল বা অন্যকোনো অস্ত্র নিয়ে প্রবেশ করার সুযোগ নেই। কাজেই, জায়েদ বা অন্য যে কেউ হোক না কেন, কারও পক্ষেই অস্ত্র নিয়ে প্রবেশ করার অনুমতি ছিল না। জায়েদ ও ওমর সানীর এই ঘটনা পুরো বানোয়াট। এ ঘটনা যারা ছড়িয়েছে তারা কাজটি ঠিক করেনি বলেও মন্তব্য তার। ডিপজল মনে করেন এর পেছনে কোনা অসৎ উদ্দেশ্য আছে।

এরআগে, জায়েদ খান বলেন, এটা ষড়যন্ত্র। আমাকে হেয় করার জন্য এমন সংবাদ পরিবেশন করা হচ্ছে। ওইদিন রাতে এমন কোনো ঘটনাই ঘটেনি। বিয়ের অনুষ্ঠানে পিস্তল নিয়ে যাওয়ার প্রশ্নই ওঠে না। তাছাড়া আমি পিস্তল বহনও করি না, সাংবাদিকরাও কেউ বলতে পারবেন না আমাকে কখনও পিস্তল নিয়ে ঘুরতে দেখেছেন। পুরো বিষয়টি ভিত্তিহীন।

তবে ওমর সানী বলেছেন, ঘটনাটি সত্য। তবে জায়েদ খানের বিরুদ্ধে পিস্তল বের করে হুমকি দেওয়ার অভিযোগ করলেও কেন এমন ঘটনা ঘটেছে তা পরিষ্কার করেননি ওমর সানী।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office