শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, ১৫ মিনিটের পথ যেতে ২ ঘণ্টা

সারাদেশ ডেস্ক   |   বুধবার, ০৬ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   ১৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অন্তত আট কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো যাত্রীরা। তবে বেশি ভোগান্তিতে পড়ছেন শিশু এবং বৃদ্ধরা। অনেক কর্মজীবী মানুষকে পাঁয়ে হেটে গন্তব্যস্থলে যেতে দেখা যাচ্ছে।

বুধবার দুপুর দুইটার দিকে মহাসড়কের কাঁচপুর থেকে সোনারগাঁয়ের মোগরাপাড়া পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়া মোগরাপাড়া থেকে মেঘনাঘাট পর্যন্ত গাড়িগুলো ধীরে ধীরে চলছে।

জানা যায়, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগ এড়াতে মানুষ গ্রামের দিকে ছুটছেন। এজন্য দুপুর থেকেই যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও পাওয়া যাচ্ছে পরিবহন মালিকদের বিরুদ্ধে। তীব্র গরমে দীর্ঘ সময় যানজটে আটকে থাকায় ঘরমুখী যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

হাসান মাহমুদ নামে যাত্রী জানান, আগামীকাল বৃহস্পতিবার থেকে যাত্রীর চাপ বেশি হতে পারে। সেজন্য দুর্ভোগ এড়াতে পরিবারকে গ্রামে পাঠিয়ে দিচ্ছি। কিন্তু এসে দেখি মহাসড়কে আজ থেকেই তীব্র যানজট।

আবুল হাশেম নামে এক বাস যাত্রী বলেন, দুপুর ১২টার দিকে চিটাগাং রোড থেকে গাড়িতে উঠেছি। কাঁচপুরে এসে যানজটের কবলে পড়েছি। যেখানে কাঁচপুর থেকে মদনপুর যেতে সর্বােচ্চ ১০-১৫ মিনিট লাগে। কিন্তু ২ ঘণ্টা পর এখনও মদনপুর সিগন্যালে বসে আছি।

আসাদুর রহমান আসাদ নামের এক বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবি জানান, মেঘনা ঘাট থেকে চিটাগংরোডে আসতে তাদের প্রায় দুই ঘণ্টা সময় লেগেছে।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি মোহাম্মদ নবীর হােসেন বলেন, যাত্রী চাপ বেশি থাকায় যানজট সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে আমরা কাজ করে যাচ্ছি। আশা করি খুব শিগগিরই যানজট নিরসন হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office