শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

ঢাকা ছেড়েছেন নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারি

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১   |   প্রিন্ট   |   ১৩৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

দুই দিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারি। মঙ্গলবার (২৩মার্চ) বিকেল ৩টা ৪৫মিনিটি নেপালের রাষ্ট্রপতি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাঠমান্ডুর উদ্দেশে রওনা হন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিদ্যা দেবী ভান্ডারিকে বিমানবন্দরে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে সোমবার সকালে ঢাকায় আসেন নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারি। এটি ছিল নেপালের কোনো রাষ্ট্রপতির প্রথম বাংলাদেশ সফর। সফরে তার সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র সচিব ছাড়াও উচ্চপদস্থ কর্মকর্তারা ছিলেন।

ওইদিন বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান নেপালের রাষ্ট্রপতি। এরপর বিকেলে প্রথমে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিদ্যা দেবী ভান্ডারির সাক্ষাৎ হয়।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে বিদ্যা দেবী ভান্ডারি প্যারেড গ্রাউন্ডে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দেন। এরপর সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেন বিদ্যা দেবী ভান্ডারি। দুই রাষ্ট্রপতির উপস্থিতিতে ঢাকা-কাঠমান্ডুর মধ্যে পর্যটন, স্যানিটেশন, সাংস্কৃতিক বিনিময় ও রেল ট্রানজিট বিষয়ে চারটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। পরে তিনি রাষ্ট্রপতি আবদুল হামিদের নৈশভোজে অংশ নেন।

সবশেষ আজ সকালে ঢাকা সফররত নেপালের রাষ্ট্রপতি রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office