শিরোনাম
বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী

তানজানিয়ার প্রেসিডেন্টের শেষকৃত্যে পদদলিত হয়ে নিহত ৪৫

অনলাইন ডেস্ক   |   বুধবার, ৩১ মার্চ ২০২১   |   প্রিন্ট   |   ১৪৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি: সংগৃহীত

তানজানিয়ার দার-ইস-সালাম শহরে সদ্যঃপ্রয়াত প্রেসিডেন্ট জন মাগুফুলির শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছিল। সেখানে পদদলিত হয়ে ৪৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। জানা যায়, রহস্যজনক মৃত্যুর পর সেখানে এক স্টেডিয়ামে মাগুফলির মরদেহ রাখা হয়। সেখানে শ্রদ্ধা জানাতে গিয়েই ৪৫ জন মানুষ প্রাণ হারান।

দার-ইস-সালামের আঞ্চলিক পুলিশ কমান্ডার লাজারো মাম্বোসা জানান, বহু মানুষ স্টেডিয়ামে প্রবেশ করতে চেয়েছিল। তাদের অনেকেই অধৈর্য হয়ে জোর করে ঢোকার চেষ্টা করলে পদদলিত হয়ে ৪৫ জনের মৃত্যু হয়। এর মধ্যে কেউ কেউ ভিড়ের ভেতর দম না নিতে পেরেও মারা গেছেন। নিহতদের পাঁচজন একই পরিবারের বলেও জানান তিনি। ওই ঘটনায় আরো বহু মানুষ আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

প্রয়াত প্রেসিডেন্ট জন মাগুফুলির মরদেহ দারেস সালাম ছাড়া আরো যেসব শহরে নিয়ে যাওয়া হয় তার মধ্যে রয়েছে দোদোমা, জানজিবার, মাওয়ানজা এবং গেইতা। গত ২৬ মার্চ তাকে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের নিজ গ্রাম ছাটোতে সমাহিত করা হয়।

সূত্র : দ্য গার্ডিয়ান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office