শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

তানজিলা ইয়াসমিন’র কবিতা ‘প্রতীক্ষার কথোপকথন’

  |   বুধবার, ০৮ জুন ২০২২   |   প্রিন্ট   |   ৩০৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

তানজিলা ইয়াসমিন’র কবিতা ‘প্রতীক্ষার কথোপকথন’

আমি তো কৃপণতা করিনি তোমাকে ভালোবাসতে
তবে কেনো তুমি এতোটা কৃপণ হলে হৃদয় দিতে
কথা ছিলো প্রতিটা বর্ষায় দুজনে একসাথে ভিজবো
অথচ দেখো, আমি একাই ভিজে যাই আর তুমি নাই!
বর্ষার প্রথম জলের কণায় তোমাকে শেষবার কতো
ভালোবেসে জড়িয়ে নিয়েছিলো আমার দু’হাত
আজ কেমন শূন্য দেখো আমার হাত জোড়া!!

রিক্সায় পাশাপাশি বসে কতদিন বর্ষায় ভিজেছি
এখন রিক্সা দেখলেই কেমন শূন্যতায় ডুবে যাই
পার্কের ধুলোপরা বেঞ্চে কতো সময় পেরিয়েছে
শুধু অপলক বোবা প্রেমের চাহনিতে, তা হয়তো
বেঞ্চগুলো বলে দিতে পারতো এক লহমায় !!
এখন একাকী বর্ষায় পার্কের বেঞ্চে স্বচ্ছ জলের
বুকে বৃষ্টি ফোঁটার হঠাৎ কেঁপে ওঠায় দীর্ঘশ্বাস হই।
অপেক্ষায় বসে থাকি হয়তো তুমি ডাকবে …

শুনেছি, তুমি এখন মস্ত মানুষ, খুব নামডাক হয়েছে,
অথচ একটা ভালোবাসার নাম দিতে চাই বলে
কতো আবদার আকুতি ছিলো তোমার কাছে,
খুব গুছিয়ে নাকি তুমি এখন কথা বলো, তোমার
কথা শুনতে কত কত মানুষ রোজ ভীড় করে ,
সত্যি অবাক হই এই আমিটাও বারবার চেয়েছি
তুমি সারাক্ষণ আমার চারপাশে শব্দ করে বলে যাও
“সেঁজুতি আমি তোমায় ভালোবাসি ভালোবাসি”

কত বোকা ছিলাম তাই না, একটিবারের জন্যও
তুমি এতোটা আবেগী হয়ে উঠতে চাওনি কখনো,
এখনো নীল শাড়ি লাল টিপে নিজেকে সাজিয়ে
ঠিক বিকেল চারটায় টিএসসির মোড়ে তোমার
অপেক্ষায় অজান্তেই প্রতি শনিবার দাঁড়িয়ে থাকি
এভাবে অপেক্ষায় অপেক্ষায় সময় কিভাবে কেটে
যায় তা আমিও বুঝতে পারিনা অথবা তুমিও জানতে চাওনা ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office