শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

তারা খাবে, পেট মোটা করবে আর বিদেশে টাকা পাচার করবে: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক:   |   শনিবার, ২৩ অক্টোবর ২০২১   |   প্রিন্ট   |   ১৫৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি-সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাতে ব্যর্থ হয়েছে। মানুষ কী খাবে তার দিকে সরকারের কোনো খেয়াল নেই।

শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এ কর্মসূচির আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ খেতে পারলেই হলো। তারা খাবে, পেট মোটা করবে, শরীর মোটা করবে আর দুর্নীতি করে বিদেশে টাকা পাচার করে বিদেশে বাড়িঘর তৈরি করবে।

তিনি বলেন, এই সরকার সাধারণ মানুষের খাওয়া-পরাসহ সহজভাবে বসবাসের ব্যবস্থা করতে পারেনি। সরকার চাল, ডাল, তেল ও লবণের দাম কমাতে পারেনি। (নির্বাচনের আগে) কথা দিয়েছিল ১০ টাকা কেজি চাল খাওয়াবে, আর এখন চাল ৭০ টাকা (কেজি)। এক সপ্তাহের মধ্যে সয়াবিন তেলের দাম বেড়েছে ৭ টাকা। চিনি, লবণ, ডাল, সবজিরও দাম বেড়েছে।

বিএনপি মহাসচিব বলেন, তারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতেও ব্যর্থ হয়েছে। আজকে পুলিশ দিয়ে পূজামণ্ডপে কোনোরকম নিরাপত্তার ব্যবস্থা করা হয় না। সরকারের মদতেই আজকে সাম্প্রদায়িকতা সৃষ্টি করা হচ্ছে। মানুষের নিত্যপণ্যের সমস্যা থেকে দৃষ্টি ভিন্নখাতে নিতে এসব করা হচ্ছে। মানুষ এখন ঘুরে দাঁড়িয়েছে। তারা তাদের অধিকার চায়, ভোটের অধিকার চায়, দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি চায়।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office