শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

তালেবান কি আবার অতীতে ফিরিয়ে নিয়ে যাবে?

অনলাইন ডেস্ক:   |   সোমবার, ১৬ অগাস্ট ২০২১   |   প্রিন্ট   |   ১৬৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি সংগৃহীত

পুরো আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে তালেবান।

“আপনারা যে এসেছেন, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া।” আমি যখন আমার এক সহকর্মীকে সাথে নিয়ে ২০০১ সালের ১৪ই নভেম্বর কাবুলে উল্লসিত জনতার ভিড় ঠেলে এগিয়ে যাচ্ছিলাম, তখন এক প্রবীণ আফগান আমাকে একথা বলেছিলেন।

তালেবান-বিরোধী আফগান জোট নর্দার্ন অ্যালায়েন্স তখন কাবুলের উপকন্ঠে এসে থেমেছে। তাদের পেছনে আছে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা জোটের সমর্থন। আর তালেবান তখন পালানোর চেষ্টা করছে।

আফগানিস্তানে মাত্রই তখন সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে চরমপন্থী ধর্মীয় স্বৈরতন্ত্রের পাঁচ বছরের শাসনের অবসান ঘটেছে। তালেবানের অধীনে আফগানিস্তান যেন কৃষ্ণ গহ্বরে পরিণত হয়েছিল, যেখানে সব ধরণের চরমপন্থা মাথা চাড়া দিয়ে উঠছিল।

এর মাত্র দুই মাস আগে ওসামা বিন লাদেন এবং তার আল কায়েদা গোষ্ঠীর পরিকল্পনায় এবং নির্দেশনায় নিউ ইয়র্ক এবং ওয়াশিংটনে হামলার পরিকল্পনা করা হয়েছিল। এটা তখন আমার মাথাতেই আসেনি যে, তালেবান আবার কোনদিন ফিরে আসতে পারে।

কেন তালেবান আবার আফগানিস্তানে ফিরে এল, এখন সবাই তার কারণ খুঁজে বেড়াচ্ছে।

কিন্তু এ প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া কিন্তু কঠিন কিছু নয়।

তালেবানের পর আফগানিস্তানে প্রেসিডেন্ট হামিদ কারযাই এবং আশরাফ গানির নেতৃত্বে দুটি সরকার গঠিত হয়েছিল। গণতান্ত্রিকভাবে নির্বাচিত হলেও এই সরকারগুলো কিন্তু কখনোই শক্তিশালী ছিল না। আর সেখানে দুর্নীতিই ছিল একমাত্র ব্যবস্থা, যা ভালোভাবে কাজ করছিল।

তবে ডোনাল্ড ট্রাম্প যদি ২০২০ সালের নির্বাচনের আগে পররাষ্ট্রনীতিতে তার একটি সাফল্য দরকার বলে মনস্থির না করতেন, তাহলে হয়তো প্রেসিডেন্ট আশরাফ গানি এখনো কাবুলে তার প্রাসাদেই থাকতেন আর সেনাবাহিনীও তাদের দামী পশ্চিমা গাড়িতে চড়ে ঘুরে বেড়াতো।

ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন, দীর্ঘ সময় ধরে চলা এক যুদ্ধের সমাপ্তি টানার মাধ্যমে পররাষ্ট্রনীতিতে সেই সাফল্য তিনি অর্জন করবেন।

২০২০ সালের ফেব্রুয়ারিতে দোহায় যুক্তরাষ্ট্র এবং তালেবানের আলোচনা যে উপসংহারে পৌঁছেছিল, আমার চেনা কয়েকজন আফগান রাজনীতিক এবং সাংবাদিক তাতে শিউরে উঠেছিলেন। তাদের আশংকা আরও দ্বিগুন বেড়েছিল যখন প্রেসিডেন্ট বাইডেন এটা পরিস্কার করে দিয়েছিলেন যে, তিনি এই চুক্তি থেকে সরে আসবেন না।

তখনই আমাকে অনেকে হুঁশিয়ারি দিয়েছিলেন যে, দোহায় আলোচনায় অংশ নেয়া তালেবান নেতাদের যতই মধ্যপন্থী এবং শান্তিপ্রিয় বলে মনে হোক না কেন, মাঠ পর্যায়ের তালেবান যোদ্ধারা কখনোই এই চুক্তির সব শর্ত মেনে চলতে বাধ্য বলে ভাববে না।

শেষ পর্যন্ত সেটাই প্রমাণিত হলো।

যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং অন্যান্য পশ্চিমা দেশ যখনই আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার শুরু করলো, আফগানিস্তান জুড়ে তালেবান যোদ্ধাদের ক্ষমতা দখলের খেলারও শুরু তখন থেকে।

একের পর এক শহর থেকে যখন খবর আসতে শুরু করলো সেখানে কীভাবে বন্দীদের হত্যা করা হচ্ছে, তা মারাত্মক আতঙ্ক তৈরি করলো। শেষ পর্যন্ত কাবুলেরও পতন ঘটলো এবং সরকারি কর্মকর্তারা আর সৈন্যরা সেখান থেকে পালানোর জন্য বিমান বন্দরের দিকে ছুটলেন।

তালেবান হয়তো তাদের সেই প্রতিশ্রুতি মেনে চলবে যে, তারা কারও বিরুদ্ধে কোন প্রতিশোধ নেবে না। পুলিশ, সেনাবাহিনী এবং সরকারি প্রশাসনযন্ত্রকে হয়তো তারা কাজ চালিয়ে যেতে বলবে।

তারা হয়তো এমনটাও ভাবতে পারে যে, পশ্চিমাদের আবারও আফগানিস্তানে হামলা করার জন্য উস্কানি দেয়ার কী দরকার।

কিন্তু এবারের তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তানের চেহারাটা আসলে কী হবে?

এর কিছুটা আঁচ পেতে হলে আমাদেরকে ১৯৯৬ সাল হতে পাঁচ বছরের তালেবান শাসনের দিকেই ফিরে তাকাতে হবে। তখন মাত্র কয়েকদিনের মধ্যে দুর্ধর্ষ আফগান নেতা আহমেদ শাহ মাসুদ নিয়ন্ত্রিত মধ্যপন্থী সরকারকে তালেবান ক্ষমতা থেকে হটিয়ে দিয়েছিল।

তালেবান যখন ক্ষমতায় ছিল, তখন আমি বেশ কিছু সময় আফগানিস্তানে কাটিয়েছি। আমি দেখেছি, তালেবান শাসন কিরকম মারাত্মক ভীতিকর ছিল।

সর্বত্র তখন সবচেয়ে কঠোর ধরণের শরিয়া শাসন জারি করা হয়েছিল। প্রকাশ্য মৃত্যুদন্ড কার্যকর করা, পাথর এবং দোররা মেরে শাস্তি দেয়া- এগুলো ছিল নিত্য দিনের ঘটনা।

রাস্তার মোড়ে মোড়ে ছিল তালেবানের নজরদারি। কারও পায়ের গোড়ালি দেখা গেলে, বা কেউ পশ্চিমা ধাঁচের পোষাক পরলেই, তার ওপর চলতো হামলা।

পুরুষের কাছ থেকে লিখিত অনুমতি পেলেই কেবল মেয়েরা বাইরে বেরুতে পারতো। আর তাদের অবশ্যই আপাদমস্তক ঢাকা বোরকা পরতে হতো।

তখন তালেবানের স্বাস্থ্য মন্ত্রী ছিলেন মোল্লাহ বালুচ। তিনি আমাকে জানিয়েছিলেন, আফগানিস্তানে দোষী সাব্যস্ত হওয়া চোরদের হাত এবং পা কেটে ফেলার জন্য শল্য চিকিৎসক পাঠাতে তিনি আন্তর্জাতিক রেডক্রসকে অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু তারা অস্বীকৃতি জানিয়েছিল। তখন কাজটা নাকি ব্যক্তিগতভাবে তাকেই করতে হয়েছিল। মনে হয়েছিল, যেন এই কাজটা তিনি উপভোগ করতেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office