শিরোনাম
প্রাণিজ ও কৃষিপণ্যের বাণিজ্য সম্প্রসারণে মালয়েশিয়ার আগ্রহ সোনালী ব্যাংকের পাঁচ শাখার ঋণসীমা তুলে নিল বাংলাদেশ ব্যাংক নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর আগস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার : তথ্য উপদেষ্টা জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব

দক্ষিণী সুপারস্টার রামচরণ এবার বাংলা ছবিতে?

বিনোদন ডেস্ক   |   সোমবার, ১৪ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৮৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

দক্ষিণী ছবির সুপারস্টার রামচরণ। ‘আর আর আর’ছবির সাফল্যের পর তিনি এখন আন্তর্জাতিক তারকা। দক্ষিণী এই সুপারস্টার নাকি টালিউডের ছবিতে অভিনয় করছেন সম্প্রতি এমনই গুঞ্জন ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। অনেকের প্রশ্ন, রামচরণ তাহলে কোন পরিচালকের ছবিতে অভিনয় করবেন? কেউ কেউ আবার প্রশ্ন করছেন রামচরণের মতো ‘সুপারস্টার’কে ছবিতে নেওয়ার মতো বাজেট কি বাংলা প্রযোজকদের আছে?

রামচরণকে নিয়ে গুঞ্জনের কারণ সাম্প্রতিক সময়ে দেওয়া এক সাক্ষাৎকার। সেখানেই ভারতীয় সিনেমার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন এই তারকা। সঙ্গে ছিলেন অক্ষয় কুমারও। সেই মঞ্চেই তিনি জানান বাংলা সিনেমার প্রতি তার ভাললাগার কথা।

ওই সাক্ষাৎকারে রামচরণ জানান, প্রত্যেক অভিনেতাই চান নিজের ভাষায় কাজ করতে কিন্তু, ভারতীয় সিনেমা বদলেছে। উত্তর ও দক্ষিণ বলে আলাদা করে আর কোনও বিভাজন থাকছে না। বরং আমরা ধীরে ধীরে সামগ্রিক ভাবে একটা ইন্ডাস্ট্রি হয়ে উঠছি। রামচরণ আরও জানান, তিনি অন্যান্য ভাষাতে কাজ করতে চান। ঠিক যেমন করেছেন তাদের পূর্বসুরি রজনীকান্ত, কমল হাসানরা।

রামচরণ বলেন, আমি গুজরাটি ভাষায় কাজ করতে চাই। এ ছাড়াও বাংলা ভাষার ছবি নিয়ে ধারণা রয়েছে। বাংলা ছবিতে কাজ করতে চাই। যদি কোনও পরিচালক আমার কথা ভাবেন তাহলে বাংলা ছবিতে কাজ করতে আমার কোনও আপত্তি নেই।

করোনার পর বেশ কয়েকটি হিন্দি সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। সেখানেই জায়গা করে নিয়েছে দক্ষিণী ছবি। ‘পুষ্পা’ ছবির হাত ধরে সারা দেশে দক্ষিণী ছবিগুলিকে নিয়ে যে উন্মাদনা তৈরি হয়েছিল তা ক্রমশ বেড়েই চলেছে। ইতোমধ্যে‘আরআরআর’, ‘কেজিএফ ২’ ‘কান্তারা’, সবক’টি ছবিই বক্স অফিসে বেশ সাড়া জাগিয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office