শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

দশমবারের মত আইপিএলের ফাইনালে ধোনির চেন্নাই

স্পোর্টস ডেস্ক   |   বুধবার, ২৪ মে ২০২৩   |   প্রিন্ট   |   ১৪৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দশমবারের মত আইপিএলের ফাইনালে ধোনির চেন্নাই

সংগৃহীত ছবি

দশমবারের মত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনালে উঠেছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস।

গতরাতে আইপিএল ষোড়শ আসরের প্রথম কোয়ালিফাইয়ারে চেন্নাই ১৫ রানে হারিয়েছে গেলবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সকে। এ ম্যাচ হারলেও ফাইনালে উঠার সুযোগ থাকছে গুজরাটের। এলিমিনেটর ম্যাচের বিজয়ী দলের সাথে দ্বিতীয় কোয়ালিফাইয়ারে খেলবে গুজরাট। আজ এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স ও লক্ষেèৗ সুপার জায়ান্টস। দ্বিতীয় কোয়ালিফাইয়ারের বিজয়ী দলের সাথে আগামী ২৮ মে ফাইনালে লড়বে চেন্নাই।

নিজেদের মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দারুন সূচনা পায় চেন্নাই। ৬৩ বলে ৮৭ রানের সূচনা গড়েন ঋুতুরাজ গায়কোয়াড় ও নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে। জুটিতে ৭টি চার ও ১টি ছক্কায় ৪৪ বলে সর্বোচ্চ ৬০ রান করে ফিরেন গায়কোয়াড়। ৪টি চারে ৩৪ বলে ৪০ রান করে আউট হন কনওয়ে।

মিডল-অর্ডারে আজিঙ্কা রাহানে-আম্বাতি রাইদু ১৭ রান করে এবং রবীন্দ্র জাদেজা ২২ রান করলে ২০ ওভারে ৭ উইকেটে ১৭২ রানের লড়াকু সংগ্রহ পায় চেন্নাই। গুজরাটের মোহাম্মদ সামি-মোহিত শর্মা ২টি করে উইকেট নেন।

জবাবে ব্যাট হাতে জ¦লে উঠতে পারেনি গুজরাটের ব্যাটাররা। লড়াই করার চেষ্টা করেও ৩৮ বলে ৪২ রানে থামেন আগের দুই ম্যাচে সেঞ্চুরি করা ওপেনার শুভমান গিল। শেষদিকে ১৬ বলে ৩০ রান করে দলের হারের ব্যবধান কমান আফগানিস্তানের রশিদ খান। ২০ ওভারে ১৫৭ রানে অলআউট হয় গুজরাট। চেন্নাইয়ের দীপক চাহার-থিকশানা-জাদেজা ও পাথিরানা ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন গায়কোয়াড়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office