শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

দাবানলে এবার পুড়ছে সাইপ্রাস, মৃত্যু ৪

অনলাইন ডেস্ক:   |   সোমবার, ০৫ জুলাই ২০২১   |   প্রিন্ট   |   ১৬৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সাইপ্রাসে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। লামাকা, ৩ জুলাই।ছবি : রয়টার্স

সপ্তাহখানেক ধরে কানাডা ও যুক্তরাষ্ট্র যখন তীব্র দাবানলে পুড়ছে, তখন দাবানলের খবর এল এবার ইউরোপের দ্বীপরাষ্ট্র সাইপ্রাস থেকেও। এ পর্যন্ত চারজনের মৃত্যুর খবর মিলেছে সেখানে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দাবানল মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তা চেয়েছে দেশটি।

তীব্র দাহ ইতিমধ্যে দেশটির ১০টি কমিউনিটিসহ জঙ্গল ও পার্বত্য এলাকার ৫০ বর্গকিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়েছে। দক্ষিণাঞ্চলীয় লিমাসোল, আরকাপাস, লারনাকাসহ কয়েকটি এলাকায় ছড়িয়ে পড়েছে দাবানল। প্রচণ্ড বাতাস থাকায় দ্রুত তা ছড়িয়ে পড়ছে। আশপাশের গ্রামের মানুষকে অন্যত্র সরিয়ে নিয়েছে প্রশাসন।

লিমাসোল জেলায় বাতাসের গতির কারণে আরও ছড়িয়ে পড়ছে দাবানল এবং তা ক্রমেই শক্তিশালী আকার ধারণ করছে। দাবানলের কারণে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদের।

বিবিসি জানায়, জলবায়ু পরিবর্তনের কারণে সাম্প্রতিক সময়ে সাইপ্রাসের তাপমাত্রা বাড়ছে। গত সপ্তাহজুড়ে চলমান দাবদাহে দেশটিতে সর্বোচ্চ তাপমাত্রা ১০৪ ডিগ্রি ফারেনহাইট বা ৪০ ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল। এরপরই দেখা দেয় দাবানল।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office