শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

দুই পিকআপের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ১ চালকের

সারাদেশ ডেস্ক   |   মঙ্গলবার, ০৪ অক্টোবর ২০২২   |   প্রিন্ট   |   ৮০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

জয়পুরহাটের পাঁচবিবিতে মুরগি ও গরু বোঝাই দুই পিকআপের মুখোমুখি সংঘর্ষে গরু বোঝাই পিকআপের চালক বাবুল হোসেন (৪৫) নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যার পর জয়পুরহাট-হিলি সড়কের পাঁচবিবি উপজেলার নওদা বাজার এলাকায় এই ঘটনায় আরও তিনজন ব্যবসায়ী ও মুরগি বোঝাই পিকআপের চালক আহত হয়েছেন।

সন্ধ্যার পর এসব তথ্য জানিয়েছেন পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব।

নিহত গরু বোঝাই পিকআপের চালক নীলফামারীর সৈয়দপুর উপজেলার চিকলী গ্রামের বাসিন্দা। আহতরা হলেন, নীলফামারীর সৈয়দপুর উপজেলা সদরের মৃত আবু তাহের ছেলে সোহেল (২৫), সৈয়দপুর সিপাহি পাড়ার আজিজার রহমানের ছেলে শফিক (৪০) এবং জয়পুরহাটের কালাই উপজেলার পুনট বাজারের আক্কাস আলীর ছেলে আবু সাঈদ (২৫)। আহতদের জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা সবাই গরু ও মুরগীর ব্যবসায়ী।

পুলিশ ও প্রত্যক্ষদশীরা জানান, গরু বোঝাই পিকআপটি নীলফামারীর সৈয়দপুর যাচ্ছিল আর মুরগি বোঝাই পিকআপটি দিনাজপুরের বিরামপুর থেকে জয়পুরহাটের দিকে যাচ্ছিল। পথিমধ্যে পাঁচবিবি উপজেলার নওদা বাজার এলাকায় ওই দুটি পিকআপ মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গরু বোঝাই পিকআপের চালক ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে হতাহতদের উদ্ধার করেন। সেই সঙ্গে যখম হওয়া গরুগুলো স্থানীয়রা জবাই করেন।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, গরু ও মুরগি বোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে গরু বোঝাই পিকআপের চালক মারা গেছেন। আর আহতদের উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে মুরগি বোঝাই পিকআপের চালকও রয়েছেন। ওই ঘটনায় চারটি গরু যখম হয়েছে। তবে স্থানীয়রা ওই গরুগুলো জবাই করেছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office