শিরোনাম
মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী আন্দোলনে অর্থায়নের অভিযোগ: ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ গ্রাউন্ড অপারেশন আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ইউএস-বাংলার মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে ব্র্যাক আইটির সমঝোতা স্মারক সই তৃতীয় প্রান্তিকে সিটি ব্যাংকের মুনাফায় ২০ প্রবৃদ্ধি তিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও নিরাপত্তা নিশ্চিতে রুল জারি সরানো হলো নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত বাণিজ্যে অগ্রাধিকারমূলক সুবিধা অব্যাহত রাখার আহ্বান বাংলাদেশের

দুর্বল হয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ইয়াস’

অনলাইন ডেস্ক:   |   বুধবার, ২৬ মে ২০২১   |   প্রিন্ট   |   ৩০৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান বলেছেন, বাংলাদেশ ঘূর্ণিঝড় ইয়াসের ঝুঁকিতে নেই। এটি বাংলাদেশে আঘাত করেনি। ঘূর্ণিঝড়টি দুর্বল হয়েছে ওডিশায় আঘাত করেছে।

ঘূর্ণিঝড় ইয়াস দুর্বল হতে শুরু করেছে।

এটি অতিপ্রবল ঘূর্ণিঝড় থেকে দুর্বল হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তরের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড।

প্রতিবেদনে বলায়, স্থানীয় সময় সকাল ৯টার দিকে উড়িষ্যা উপকূলে আচড়ে পড়ে ইয়াস। এরপর দুপুর দেড়টার দিকে ঘূর্ণিঝড়টি অতিপ্রবল থেকে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। ধারণা করা হচ্ছে এটি আরও উত্তর-উত্তরপশ্চিমে সরে যাবে এবং ক্রমশ দুর্বল হবে।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, পশ্চিম বঙ্গের উপকূলীয় দিঘার বিস্তৃত একালা প্লাবিত হয়েছে। কিছু কিছু জায়গায় বুক সমান পানি উঠেছে বলে জানিয়েছে স্থানীয়রা।

ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের কারণে এক কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন, ঘূর্ণিঝড়ের ও জলোচ্ছ্বাসের কারণে এক কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের সবাইকে ত্রাণ সহযোগিতা পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, পশ্চিম বঙ্গে এখন পর্যন্ত ৩ লাখের বেশি বাড়িঘর ক্ষতিগরস্ত হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে ১৫ লাখ মানুষকে সরিয়ে দেওয়া হয়েছে।

এদিকে ভারতের আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ইয়াস স্থলে আছড়ে পড়েছে। যার কারণে আগামীকাল পর্যন্ত বৃষ্টি হতে পারে। আগামীকাল পর্যন্ত সমুদ্রের অবস্থা উত্তাল থাকবে।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office