শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

দেশে করোনায় ২৪ জনের মৃত্যু, তিন বিভাগে মৃত্যুহীন দিন

অনলাইন ডেস্ক:   |   বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ২০৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ফাইল ছবি।

দেশে করোনায় মৃত্যু, রোগী শনাক্তের সংখ্যা ও শনাক্তের হার—সবই কমেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল আটটা থেকে শুরু করে আজ বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত) দেশের তিনটি বিভাগে কারও মৃত্যু হয়নি। গত জুনে দেশে করোনার ডেলটা ধরনের দাপট শুরু হওয়ার পর এই প্রথম তিনটি বিভাগে মৃত্যুহীন দিন কেটেছে।

বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে ২৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে এক হাজার ১৪৪ জন। আগের দিন ৩৬ জনের মৃত্যু হয়। আর রোগী শনাক্ত হয়েছিল ১ হাজার ৩৭৬ জন।

গত ২৪ ঘণ্টায় আগের দিনের চেয়ে রোগী শনাক্তের হারও কমেছে । এ সময় ২৪ হাজার ৮২০টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ৪ দশমিক ৬১ শতাংশ। আগের দিন এই হার ছিল ৪ দশমিক ৭৯ শতাংশ।

এ নিয়ে টানা তিন দিন দেশে করোনা রোগী শনাক্তের হার ৫ শতাংশের নিচে রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, কোনো দেশে টানা দুই সপ্তাহের বেশি সময় ধরে রোগী শনাক্তের হার ৫ শতাংশের নিচে থাকলে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের মধ্যে আছে বলে ধরা হয়।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে এ ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ।

এরপর বিভিন্ন সময়ে সংক্রমণ কমবেশি হলেও গত জুন থেকে করোনার ডেলটা ধরনের দাপটে সংক্রমণ ও মৃত্যু বাড়ে। এর মধ্যে আগস্টে দেশে করোনার গণটিকাদান শুরু হয়। গত মাসের শেষ দিক থেকে দেশে করোনা সংক্রমণ ও এতে মৃত্যু কমতে শুরু করে।

সব মিলিয়ে দেশে এখন পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৪৮ হাজার ৩২০ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৭ হাজার ৭৮৯ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৬৫৩ জন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১১ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে মারা গেছেন ৬ জন। বাকিরা অন্যান্য বিভাগের। রাজশাহী, বরিশাল ও ময়মনিসংহ বিভাগে কোনো মৃত্যু হয়নি। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১০ জন পুরুষ এবং ১৪ জন নারী।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office