শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

দেশে করোনা রোগী শনাক্ত ও শনাক্তের হার আরও বেড়েছে

অনলাইন ডেস্ক:   |   মঙ্গলবার, ১১ জানুয়ারি ২০২২   |   প্রিন্ট   |   ২২৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

করোনা সংক্রমণ রোধে গুরুত্ব দেওয়া হচ্ছে স্বাস্থ্যবিধি প্রতিপালনে ফাইল ছবি

দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বাড়ছে প্রতিদিন। সেই সঙ্গে বাড়ছে শনাক্তের হারও। সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) করোনা রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ৪৫৮ জন। এ সময় মৃত্যু হয়েছে দুজনের। এক দিনের ব্যবধানে দেশে করোনা রোগী শনাক্ত বেড়েছে ২২৭ জন। আগের দিন রোগী শনাক্ত হয়েছিলেন ২ হাজার ২৩১ জন।

আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে মোট ২৭ হাজার ৩৯৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ৮ দশমিক ৯৭ শতাংশ। আগের দিন এই হার ছিল ৮ দশমিক ৫৩ শতাংশ।

কয়েক সপ্তাহ ধরে দেশে নতুন করে করোনা রোগী শনাক্ত ও শনাক্তের হার বাড়ছে। করোনার ডেলটা ধরনের দাপটে গত বছরের মাঝামাঝি দেশে করোনায় মৃত্যু, রোগী শনাক্ত ও শনাক্তের হার বেড়েছিল। তবে আগস্টে দেশব্যাপী করোনার গণটিকা দেওয়ার পর সংক্রমণ কমতে থাকে।

গত ডিসেম্বরের প্রথম দিকেও দেশে করোনা শনাক্তের হার ১ শতাংশের ঘরেই ছিল। তবে ডিসেম্বরের দ্বিতীয়ার্ধে এসে সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। গত মাসের শেষ দিকে যেখানে দৈনিক রোগী শনাক্ত ৫০০–এর ঘরে ছিল, সেখানে ধারাবাহিকভাবে বেড়ে এই সংখ্যা ২ হাজার ছাড়িয়ে যায় গতকাল সোমবার।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া দুজনই পুরুষ। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে খুলনা বিভাগে, আরেকজনের চট্টগ্রাম বিভাগে।

দেশে করোনা সংক্রমণ বাড়ায় আবার বিধিনিষেধ আরোপ করা হয়েছে, সবাই যাতে স্বাস্থ্যবিধি মেনে চলেন, সে জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে
২০২০ সালের মার্চে বাংলাদেশে প্রথম করোনার প্রাদুর্ভাব দেখা দেয়। এর পর থেকে এখন পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা হয়েছে ১৫ লাখ ৯৮ হাজার ৩৮৯ জন। সংক্রমিত ব্যক্তিদের মধ্যে মৃত্যু হয়েছে ২৮ হাজার ১০৭ জনের। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫১ হাজার ৩৮৭ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় ২৭৪ জন সুস্থ হয়েছেন।

সংক্রমণ নিয়ন্ত্রণে এরই মধ্যে বিধিনিষেধ আরোপ করেছে সরকার। সব ধরনের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠান ও সমাবেশ বন্ধ রাখতে বলা হয়েছে। গণপরিবহনেও অর্ধেক আসন ফাঁকা রেখে যাত্রী চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office