শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

দেশে গত ২৪ ঘণ্টায় শনাক্ত কমলেও মৃত্যু বেড়েছে

অনলাইন ডেস্ক:   |   শনিবার, ২৯ জানুয়ারি ২০২২   |   প্রিন্ট   |   ২৩২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় করোনার রোগী শনাক্ত কমলেও মৃত্যু বেড়েছে। গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন ১০ হাজার ৩৭৮ জন। আর মারা গেছেন ২১ জন। আগের দিন ১৫ হাজার ৪৪০ জনের করোনা শনাক্ত হলেও মারা যান ২০ জন।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনার রোগী শনাক্তের হার ৩১ দশমিক ১০ শতাংশ। আগের দিনের চেয়ে শনাক্তের হার কমেছে। গতকাল হার ছিল ৩৩ দশমিক ৩৭ শতাংশ।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৩২৬ জন। এ সময় দেশে মোট ৪৬ হাজার ২৬৮ জনের নমুনা পরীক্ষা করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মারা যাওয়া ২১ জনের মধ্যে পুরুষ ১৪ জন ও নারী ৭ জন। এর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন ১২ জন। চট্টগ্রাম, খুলনা ও রংপুরে দুজন করে এবং রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহে একজন করে মারা গেছেন করোনায়।
২০২০ সালের মার্চে বাংলাদেশে প্রথম করোনার প্রাদুর্ভাব দেখা দেয়। এর পর থেকে এ পর্যন্ত করোনার রোগী শনাক্ত হয়েছেন ১৭ লাখ ৭৩ হাজার ১৪৯ জন। সংক্রমিত ব্যক্তিদের মধ্যে মারা গেছেন ২৮ হাজার ৩২৯ জন। সুস্থ হয়েছেন ১৫ লাখ ৬৩ হাজার ৪৭৮ জন।

গত ডিসেম্বরের প্রথম দিকেও দেশে করোনা শনাক্ত ১ শতাংশের ঘরেই ছিল। তবে গত মাসের দ্বিতীয়ার্ধে এসে সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। গত মাসের শেষ দিকে যেখানে দৈনিক রোগী শনাক্ত ৫০০-এর ঘরে ছিল, সেখানে ধারাবাহিকভাবে বেড়ে এ সংখ্যা ২ হাজার ছাড়িয়ে যায় ১০ জানুয়ারি। এর পর থেকে নতুন রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে।

বিশেষজ্ঞরা বলছেন, করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রন শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে এর সংক্রমণ বাড়ছে। আগের ধরনগুলোর তুলনায় অমিক্রন দ্রুত ছড়ায়।
দেশেও এই ধরন শনাক্ত হয়েছে। এর আগে গত বছরের মাঝামাঝি করোনার ডেলটা ধরনের দাপটে দেশে করোনায় মৃত্যু, শনাক্ত ও শনাক্তের হার বেড়েছিল। তবে আগস্টে দেশব্যাপী করোনার গণটিকা দেওয়ার পর সংক্রমণ কমতে থাকে।

করোনার বিস্তার রোধে সরকারের বিধিনিষেধ চলছে। ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল-কলেজ ও সমপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এ ছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের ১১টি বিধিনিষেধ ১৩ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। এ নির্দেশনা কার্যকর করতে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office