শিরোনাম
জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী ছয় মাসে ১ হাজার ৩১৬ কোটি টাকার নিট লোকসানে ইসলামী ব্যাংক হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী অ্যাভিয়েশন খাতে ইউএস-বাংলার দেড় বিলিয়ন বিনিয়োগ মাইলফলক অর্জন করেছে : বেবিচক চেয়ারম্যান বৈদেশিক লেনদেনে ডিজিটাল পেমেন্ট সহজ করল বাংলাদেশ ব্যাংক এবার জিয়াউল আহসানের মিরপুরের বহুতল ভবনে দুদকের অভিযান
Advertise with us

দ্বিত্ব শুভ্রা’র কবিতা ‘হারবার স্ট্রিটগুলোর প্রতি অভিনন্দন’

  |   রবিবার, ২২ মে ২০২২   |   প্রিন্ট   |   ৩৭৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

দ্বিত্ব শুভ্রা’র কবিতা ‘হারবার স্ট্রিটগুলোর প্রতি অভিনন্দন’

উজ্জ্বলতার কিনারে দাঁড়িয়েছিলাম
শালিকের ঠোঁটের মতো পাতায় হলুদ রৌদ্র
খুঁটে খাওয়া ধান ছড়ানো উঠানময়
আমাদের চড়ুই চোখ টুপটাপ খোঁজে সুখশ্রী।

কণাকণা আলোগান
পাথরের আড়ালে বাগান

ভঙ্গুর দিনের শেষে
বুকখোলা শ্বাস
হয় কদাচিত।
তবু সেই ভরাপ্রাণ শ্বাস
স্মৃতিতে কাতর দিনে
তারুণ্যের সবুজ ফল যেন
আবারও জেগে উঠবার উদ্দীপনা।

জল ফেলে উড়াল দেয়া
শাদা পালকের হাঁস

যদি কল্পনা করে নিতে পারো
তুমি নাচছো পৃথিবী মঞ্চে
কত্থককলা
কিছু পাঠ শিখে নিতেই হয়
যেহেতু হাঁটছো সমাধিফলকের বাইরে
চুপ থাকা যায়না কিছুতেই
কোন ঘোড়া দরজায়
ক্ষুর দিয়ে অনবরত দাপায়।

তুমি কি ঐ শোনাটা অস্বীকার করতে পারো?
মনের পেন্ডুলাম
ঐ ফিসফিস শব্দ!
ওঠো! ওঠো!

টেবিলে বাজে ক্রিং ক্রিং
ফোনের এপাশে ওপাশে
তুমি ও তুমি।

যাওয়ার আহ্বান
ফিরবার আহ্বান

ঘরের ভেতর সময় কাঁপছে
ঘরের বাইরে সময় কাঁপছে
ছিঁড়ছে আমাদের জীবনীলেখার পাতলা কাগজ।
সুঁতোয় সুঁতোয় পেঁচিয়ে একদিন ফোটে ফুল।

আবার ছত্রভঙ্গ হই
শুনতে পাইনা বেল বাজার আওয়াজ

খারাপ রাখার যুদ্ধ আবিশ্ব
মেরামতহীন দেয়ালগুলো একচোখা
বুকের তলা, পায়ের তলার সিঁড়ি ভাঙা

যে যুদ্ধ তোমার শুরু করা নয়
তাই নিয়ে জন্মলদ্ধ সংগ্রাম
আহাজারি, আর্তনাদের চিৎকার
আর বাঁচবার লড়াই নয়!

কোন ধ্বংস ডাকার আগে
আত্মহননের দড়ি টানবার আগে
জাগা উজ্জ্বলতম প্রশ্ন
কী অদ্ভুত কাজ করছো?

কাছেই ঝাপসা পৃথিবী
দুটো স্লিপার টানতে থাকে ভোর।

 

Facebook Comments Box
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office