শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ভারতের রাষ্ট্রপতির শ্রদ্ধা

অনলাইন ডেস্ক:   |   বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ১৭৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকায় সফররত ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

বুধবার দুপুর পৌনে ২টার দিকে বঙ্গবন্ধু জাদুঘরে প্রবেশ করেন ভারতের রাষ্ট্রপতি। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি।

ভারতের রাষ্ট্রপতি প্রায় ৪০ মিনিট বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে অবস্থান করেন। এ সময় ভারতের রাষ্ট্রপতিকে পুরো জাদুঘর ঘুরে দেখান বঙ্গবন্ধুর ছোটকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা।পরে সেখানে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন রামনাথ কোবিন্দ।

এর আগে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সড়কপথে তেজগাঁওয়ে পৌঁছান রামনাথ। সেখান থেকে হেলিকপ্টারে করে দুপুর সাড়ে ১২টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান তিনি। সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।দুপুর সাড়ে ১২টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।এ সময় তার সঙ্গে ছিলেন তার সহধর্মিণী সবিতা কোবিন্দ ও মেয়ে স্বাতি কোবিন্দ।

এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন ভারতের রাষ্ট্রপ্রধান। শহিদদের প্রতি সামরিক কায়দায় সশস্ত্র সম্মান জানায় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। এ সময় বিউগলের করুণ সুর বেজে ওঠে।

স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর রামনাথ কোবিন্দ সেখানে একটি চারাগাছ রোপণ করেন। এ ছাড়া তিনি স্মৃতিসৌধের ‘সফর বইয়ে’ স্বাক্ষর করেন।

বুধবার বেলা সোয়া ১১টার দিকে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে রাজধানীর শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছান কোবিন্দ।বিমানবন্দরে রাষ্ট্রীয় অতিথি হিসেবে ভারতের রাষ্ট্রপতিকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ সময় ভারতের রাষ্ট্রপতিকে বিমানবন্দরে গার্ড অব অনার প্রদান করা হয়।

১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস, বিজয়ের সুবর্ণজয়ন্তী, জাতির জনক শেখ মুজিবুর রহমানের শতবর্ষের বিশেষ আয়োজন ও বাংলাদেশ-ভারত সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে ঢাকা সফরে এসেছেন রামনাথ কোবিন্দ।

বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শনের পর সোনারগাঁও হোটেলে যাবেন কোবিন্দ। সফরে এখানেই থাকছেন তিনি।

বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office