নিজস্ব প্রতিবেদক: | রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | ১৫২ বার পঠিত | পড়ুন মিনিটে
দেখতে দেখতে অর্থকাল-এর অষ্টম বছর পূর্তি হয়ে নবম বছরে পদার্পণ করলো। অর্থকালের সম্পাদক ও প্রকাশক সালাম মাহমুদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে মধ্যমণি এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের একজন সফল নারী উদ্যোক্তা, নারী উদ্যোক্তা সংগঠনের প্রধান উপদেষ্টা, ঢাকা ট্রাফিক চ্যানেল, সুইফ্ট বিডি গ্রুপ এবং নাবিহা এক্সপ্রেস, লাইলাক কমি্উনিকেশন্স এর চেয়ারম্যান মিসেস সেলিনা চৌধুরী।
উপস্থিত ছিলেন অর্থকাল পত্রিকার অত্যন্ত ঘনিষ্টজন, দৈনিক মাতৃছায়া পত্রিকার সম্পাদক ও প্রকাশক জনাব এম এইচ মোতালেব খান এবং ডেইলি মুন পত্রিকার নির্বাহী সম্পাদক আনহার সমশাদ, কাব্যকথা’র সম্পাদক জালাল খান ইউসুফী, অর্থকাল পত্রিকার নির্বাহী সম্পাদক জনাব মোঃ জিন্নাতুল ইসলাম এবং আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার ফয়েজ উদ্দিন।
সহকারী সম্পাদক এবিএম নাসির উদ্দিন, মনিরুজ্জামান মিল্টন, জামাল উদ্দিন সুজন, স্টাফ রিপোর্টার নুরুল ইসলাম, ইমরান আহমেদ, আরাফাত সালাউদ্দিন, সাদিয়া ইসলাম আইটি ইনচার্জ এসএ ফারুকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
মতিঝিল কিচেন ইয়ার্ড চাইনিজ রেস্টুরেন্ট এর ভিআইপি হলে অর্থকাল পত্রিকার সাংবাদিকবৃন্দদের উপস্থিতিতে একটি প্রাণবন্ত মিলনমেলায় রূপান্তরিত হয় অনুষ্ঠানটি।
প্রধান অতিথির বক্তব্যে সেলিনা চৌধুরী অর্থকাল পত্রিকার বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরেন। এই পত্রিকার সাথে তিনি সার্বিকভাবে যুক্ত থাকার আশ্বাস প্রদান করেন এবং দৈনিক আজকের সংলাপ পত্রিকার বিষয়েও তিনি সার্বিক চিন্তা করবেন পাশাপাশি পত্রিকাটি বিশাল কলেবরে মার্কেটে যেভাবে আসে সেই ব্যবস্থা করবেন বলে আশ্বাস প্রদান করেন। মিডিয়া ব্যক্তিত্ব সেলিনা চৌধুরী সাপ্তাহিক সীমান্তের ডাক পত্রিকার
সম্পাদকমন্ডলীর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি আরও বলেন সাংবাদিকতা একটি মহান পেশা। এ পেশার কিছু মানুষ বেশ কষ্টে জীবন যাপন করছে। তাদের পাশে দাঁড়ানোর আহবান ব্যক্ত করে বলেন এ পেশাকে জাগ্রত রাখতে হবে।আমি আপনাদের পাশে আছি পাশে থাকবো কথা দিলাম। সেলিনা চৌধুরী কুলাউড়ার এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারের সন্তান, বিশিষ্ট শিল্পপতি আজম জাহাঙ্গীর চৌধুরীর ছোট বোন। সেলিনা চৌধুরী নিজেও একজন শিল্প উদ্যোক্তা, একজন প্রতিষ্ঠিত ব্যবসাহী, একজন মানবতার ফেরিওয়ালা। সেলিনা চৌধুরী গরীব দুঃখী অসহায় মানুষের প্রিয়জন। তিনি বলেন সাপ্তাহিক অর্থকাল আমার প্রিয় পত্রিকা অনেক নান্দনিক ও আধুনিক মানের পত্রিকা। হাটি হাটি পাঁ পাঁ করে পত্রিকাটি অনেক দুর এগিয়ে এসেছে। সাপ্তাহিক অর্থকাল ও দৈনিক আজকের সংলাপ পত্রিকা দুটিকে অনেক পথ পাড়ি দিতে হবে আমি আপনাদের পাশে আছি। পত্রিকা দুটিকে এগিয়ে নিতে সবাইকে কাজ করতে হবে মনোযোগরে সাথে। কাজ করলে সফলতা আসবেই। সাপ্তাহিক অর্থকাল বিনিয়োগ পাড়ায় দাপিয়ে বেড়াচ্ছে ক্রমান্বয়ে। অনুষ্ঠানে বক্তারা বলেন খুব হিসেব করে পা ফেলেন সালাম মাহমুদ, পায়ে পায়ে এগিয়ে চলেন, এগিয়ে আছেন অনেক দুর। এখন তার সঙ্গী হলেন দেশের নারী উদ্যোক্তার আইকন সংবাদপত্রের পৃষ্ঠপোষক সাংবাদিকদের প্রিয়জন সেলিনা চৌধুরী।